বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার যুক্তরাজ্যের মাটিতে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ গুণীজন ও প্রবীণকে বিশেষ সম্মাননা প্রদান গোদাগাড়ীতে দীর্ঘ পাঁচ বছরের আইনি লড়াই শেষে গোগ্রাম ইউপি চেয়ারম্যানের পদ ফিরে পেলেন হজরত আলী সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ মহড়া উখিয়ায় মানবপাচার প্রতিরোধে ব্র্যাকের সচেতনতামূলক কর্মশালা টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড টেকনাফের হ্নীলায় ১১ লাখ ইয়াবাসহ আটক ২, উদ্ধার ৫টি বড় রামদা প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম। তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আলী আহাম্মদের প্রার্থিতা ঘোষণা। জামালপুরের বকশীগঞ্জে ছড়িয়ে পড়েছে অলৌকিক আতঙ্ক! হ্নীলা সীমান্তে ১১ লাখ ইয়াবা জব্দ, আটক দুই টেকনাফে মাদক সেবনের দায়ে রোহিঙ্গার ৪ মাসের জেল মীরসরাইয়ে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২, নিখোঁজ ১ ময়মনসিংহে পুলিশের এসআইয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, স্ত্রীর আত্মহত্যা লেদা ক্যাম্পে অবস্থান, রোহিঙ্গা যুবকের এক মাসের সশ্রম কারাদণ্ড সরকার ব্যর্থ হওয়ায় শ্রমিক আন্দোলন বড় রূপ নিয়েছে: পাবনায় নাহিদ ইসলাম চাকমারকুল চেকপোস্ট থেকে চুরি মামলার সন্দেহভাজন গ্রেপ্তার সুনামগঞ্জে প্রিন্স ও তার পরিবারের গ্রেফতার নিয়ে,তথ্য যাচাই-বাছাই, না করে প্রচার না করার আহবান, প্রেস ব্রিফিং পুলিশের। ‎
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

উখিয়ায় মানবপাচার প্রতিরোধে ব্র্যাকের সচেতনতামূলক কর্মশালা

দৈনিক সোনালী সময় / ১১ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের উখিয়ায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় রাজাপালং ইউনিয়ন পরিষদের মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

‘স্বপ্নের নামে প্রতারণা’ ও ‘সমুদ্রপথে বিদেশ যাব না’—এ দুটি প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাকের কর্মকর্তা আজিমুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান।

কর্মশালায় বক্তারা মানবপাচার ও অভিবাসী চোরাচালানের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং বিদেশে যাওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা বন্ধে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে অবৈধ পথে বিদেশ যাত্রার ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল কবির, সৈয়দ হামজা ও আবদুল হক; সংরক্ষিত নারী ইউপি সদস্য রোকসানা আক্তার ও খুরশিদা বেগম; উখিয়া উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আবদুল মালেক মানিক; উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসেম সিকদার জিসান এবং সাংবাদিক আবদুল লতিফ বাচ্চু ও আবদুল গফুর হৃদয়।

এ ছাড়া ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।

মানবপাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং প্রতারণার ফাঁদ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এ ধরনের সচেতনতামূলক কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ