বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন একটি ভবনের বিদায়, কিন্তু বন্ধুত্বের নয় (নটর ডেম কলেজের হ্যারিংটন ভবনকে ঘিরে স্মৃতি, ভালোবাসা ও এক প্রজন্মের নস্টালজিয়া) বাবুল আহমেদকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা। টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঝিনাইগাতী থানার এস এম নূর-মোহাম্মদ মালয়েশিয়ায় আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন তাহিরপুরের হাবিবুর রহমান। চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার হোয়াইক্যং চেকপোস্টে বাস তল্লাশিতে ৬৯০ পিস ইয়াবাসহ তরুণ আটক তাড়াশ ভূমি অফিসে নতুন নেতৃত্ব, বাড়ছে সেবাপ্রত্যাশীদের আশা দায়িত্বে মো. সাইফুল ইসলাম সাইফ ন্যায় বিচার – লরেন্স ডি. বিশ্বাস

গুরুদাসপুরে তরুণদের মুখোমুখি জামায়াতের এমপি আব্দুল হাকিম

নাটোর প্রতিনিধি / ২৩০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নাটোর প্রতিনিধি

“তরুনদের প্রথম ভোট ন্যায়-ইনসাফের পক্ষে হোক,তরুণদের প্রথম ভোট দাড়ি-পাল্লার পক্ষে হোক” শ্লোগানে নাটোরের গুরুদাসপুরে তরুণদের মুখোমুখি হয়ে তাদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন নাটোর ৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য(এমপি)প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুল হাকিম।

 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে উপজেলার নাজিরপুর আলিম সিনিয়র মাদরাসা মাঠে লেখক মুঞ্জুরুল হাসান ও ডাক্তার রাশিদুল ইসলাম রাজুর সঞ্চালনায় তরুণদের প্রশ্নের মুখোমুখি করা হয় মাওলানা আব্দুল হাকিমকে। ‘তরুণদের মুখোমুখি আব্দুল হাকিম’ শিরোনামে উপজেলার স্কুল,কলেজ,মাদরাসা,বিশ^বিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীসহ গৃহীনি, শ্রমজীবি নানা শ্রেনী পেশার মানুষের নানা প্রশ্নের জবাব দেন তিনি।

 

অনুষ্ঠানে শিক্ষার্থী খালিদ হাসান,রেফাত মোল্লা, সুমাইয়া খাতুন, কাওছার আলী, সিনথিয়া খাতুন,রজব আলী, সিয়াম সরকার, শাকিব আহম্মেদ, তাহিরা খাতুন, মারুফ হোসাইন ও গৃহবধু স্বপ্না রানী নানা প্রশ্নের সম্মুখিন করেন আব্দুল হাকিমকে। তারা সন্ত্রাস, চাঁদাবাজি, কর্মসংস্থান সৃষ্টি, নারী শিক্ষার বিকাশ, শিক্ষার অনুকুল পরিবেশ, শিশু শ্রম, নিরাপত্তা,পর্যটন কেন্দ্র স্থাপন, সুদমুক্ত ঋণ, কৃষি ও কৃষকদের উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতি চর্চা ও মেধার বিকাশ,রাস্তা-ঘাটের উন্নয়ন,ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা,মাদক ও দুর্নীতিসহ উপজেলার বিভিন্ন সমস্যা ও সংকট নিয়ে সংসদ সদস্য প্রার্থীর জবাব জানতে চান।

 

আব্দুল হাকিম আধুনিক নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) বিনির্মানে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলেন,তিনি ও তার সংগঠনের কেউ কোন অপকর্মের সাথে সংশ্লিষ্ঠ নয়। তিনি বলেন,কৃষি নির্ভর এ দুই উপজেলায় কৃষক ও কৃষির উন্নয়ন,কর্মসংস্থান সৃষ্টি,কৃষি বিশ^বিদ্যালও এবং নাটোরে চিকিৎসা মহাবিদ্যালয় স্থাপনের নানা পরিকল্পনা রয়েছে তার।

 

এছাড়া ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা বিধান,শিক্ষার্থীদের মেধার মুল্যায়নের মাধ্যমে ঘুষছাড়া চাকরীর ব্যবস্থা,বেকার সমস্যার সমাধান,শিল্প কলকারখানা স্থাপন,গ্যাসের ব্যবস্থা,যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,শিক্ষার অনুকুল পরিবেশ সৃষ্টি,তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন,বৈদেশিক কর্মসংস্থার সৃষ্টিতে তিনি বিশেষ গুরুত্ব দেবেন। অনুষ্ঠানে উপস্থিত তরুণরা আশা করেন, আগামী দিনের গুরুদাসপুর হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী যেখানে তরুণরা হবে পরিবর্তনের প্রধান নিয়ামক।
অনুষ্ঠানে শিক্ষার্থী, তরুণ-তরুনীছাড়াও সচেতন যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর