সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জের সোনা মিয়া হত্যা মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা পরিদর্শন করলেন বোর্ড পরিদর্শক প্রফেসর আব্দুল মান্নান রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে দণ্ডপ্রাপ্ত তিন অপরাধী গ্রেফতার ডাকাতি, অপহরণ ও মাদক মামলার আসামি; অস্ত্র ও মোবাইল উদ্ধার রংপুর রেজিস্ট্রি অফিসে সেলিনা খাতুনের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ : বাঁশখালীর বাঁশখালাতে হযরত শাহ বোঁচা ফকির (রহঃ) এর ফাতেহা শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন প্রত্যন্ত জনপদ থেকে মানবিক আন্দোলন: রক্তদানে জীবন বাঁচাচ্ছে নীলফামারীর ‘রক্তবন্ধু সমাজকল্যাণ সংগঠন’ ঝিনাইগাতীতে তীব্র শীতে হতদরিদ্র পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে  কম্বল বিতরণ করেন ইউএনও ডিবি তদন্তেও দমে নেই সোহরাব বাহিনী: নাটোরে পঙ্গু শ্রমিকের জমি দখল করে সেই টাকায় মামলা লড়ছে ভূমিদস্যুরা রাঙ্গামাটিতে জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন : আস্থার সংকটে গণতন্ত্র, প্রশ্নের মুখে ভোটাধিকার

গুরুদাসপুরে তরুণদের মুখোমুখি জামায়াতের এমপি আব্দুল হাকিম

নাটোর প্রতিনিধি / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নাটোর প্রতিনিধি

“তরুনদের প্রথম ভোট ন্যায়-ইনসাফের পক্ষে হোক,তরুণদের প্রথম ভোট দাড়ি-পাল্লার পক্ষে হোক” শ্লোগানে নাটোরের গুরুদাসপুরে তরুণদের মুখোমুখি হয়ে তাদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন নাটোর ৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য(এমপি)প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুল হাকিম।

 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে উপজেলার নাজিরপুর আলিম সিনিয়র মাদরাসা মাঠে লেখক মুঞ্জুরুল হাসান ও ডাক্তার রাশিদুল ইসলাম রাজুর সঞ্চালনায় তরুণদের প্রশ্নের মুখোমুখি করা হয় মাওলানা আব্দুল হাকিমকে। ‘তরুণদের মুখোমুখি আব্দুল হাকিম’ শিরোনামে উপজেলার স্কুল,কলেজ,মাদরাসা,বিশ^বিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীসহ গৃহীনি, শ্রমজীবি নানা শ্রেনী পেশার মানুষের নানা প্রশ্নের জবাব দেন তিনি।

 

অনুষ্ঠানে শিক্ষার্থী খালিদ হাসান,রেফাত মোল্লা, সুমাইয়া খাতুন, কাওছার আলী, সিনথিয়া খাতুন,রজব আলী, সিয়াম সরকার, শাকিব আহম্মেদ, তাহিরা খাতুন, মারুফ হোসাইন ও গৃহবধু স্বপ্না রানী নানা প্রশ্নের সম্মুখিন করেন আব্দুল হাকিমকে। তারা সন্ত্রাস, চাঁদাবাজি, কর্মসংস্থান সৃষ্টি, নারী শিক্ষার বিকাশ, শিক্ষার অনুকুল পরিবেশ, শিশু শ্রম, নিরাপত্তা,পর্যটন কেন্দ্র স্থাপন, সুদমুক্ত ঋণ, কৃষি ও কৃষকদের উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতি চর্চা ও মেধার বিকাশ,রাস্তা-ঘাটের উন্নয়ন,ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা,মাদক ও দুর্নীতিসহ উপজেলার বিভিন্ন সমস্যা ও সংকট নিয়ে সংসদ সদস্য প্রার্থীর জবাব জানতে চান।

 

আব্দুল হাকিম আধুনিক নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) বিনির্মানে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলেন,তিনি ও তার সংগঠনের কেউ কোন অপকর্মের সাথে সংশ্লিষ্ঠ নয়। তিনি বলেন,কৃষি নির্ভর এ দুই উপজেলায় কৃষক ও কৃষির উন্নয়ন,কর্মসংস্থান সৃষ্টি,কৃষি বিশ^বিদ্যালও এবং নাটোরে চিকিৎসা মহাবিদ্যালয় স্থাপনের নানা পরিকল্পনা রয়েছে তার।

 

এছাড়া ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা বিধান,শিক্ষার্থীদের মেধার মুল্যায়নের মাধ্যমে ঘুষছাড়া চাকরীর ব্যবস্থা,বেকার সমস্যার সমাধান,শিল্প কলকারখানা স্থাপন,গ্যাসের ব্যবস্থা,যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,শিক্ষার অনুকুল পরিবেশ সৃষ্টি,তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন,বৈদেশিক কর্মসংস্থার সৃষ্টিতে তিনি বিশেষ গুরুত্ব দেবেন। অনুষ্ঠানে উপস্থিত তরুণরা আশা করেন, আগামী দিনের গুরুদাসপুর হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী যেখানে তরুণরা হবে পরিবর্তনের প্রধান নিয়ামক।
অনুষ্ঠানে শিক্ষার্থী, তরুণ-তরুনীছাড়াও সচেতন যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর