রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
প্রাণবন্ত আয়োজনে আদর্শ সংগীত বিদ্যালয় শ্রীমঙ্গলের বার্ষিক সাংস্কৃতিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা সিরাজগঞ্জ–৫ আসনে ভোটের লড়াই তুঙ্গে: মাঠ জরিপে ধানের শীষ এগিয়ে, দাঁড়ি পাল্লার অবস্থান নড়বড়ে ‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আটক শেরপুরে গ্রন্থাগার দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত  ‎সুনামগঞ্জের মহনপুর ইউনিয়নে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু  ঘাতককে আটক করেছে পুলিশ মাহরাম নদীতে দিনদুপুরে অবৈধ বালু উত্তোলন, আটক ২ তাড়াশ উপজেলা মনোহরপুর গ্রামে আবাদি জমিতে জোরপূর্বক সেচ ও প্রাণনাশের হুমকি ‎অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ‎ জনতার প্রার্থী আব্দুল মান্নানের প্রধান কার্যালয় উদ্বোধন, নেতাকর্মীদের ঢল আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপকর্ম ঠেকাতে বিজিবি’র কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত আছে।

পত্নীতলায় ৪ জন নারী পেলেন জয়ীতা সম্মাননা

মোঃ সৈকত হোসেন/নওগাঁ জেলা প্রতিনিধি / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

মোঃ সৈকত হোসেন/নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা এবং অদম্য চারজন নারীকে জয়ীতা সম্মাননা ২০২৫ প্রদান করা হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালীতে দি হাঙ্গার প্রজেক্ট, কারিতাস, ডাসকো ফাউন্ডেশন, আলোহা সোস্যাল সার্ভিসেস, জাতীয় মহিলা সংস্থা সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং তাদের স্টেকহোল্ডারগণ অংশগ্রহণ করেন।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে দিবসের তাৎপর্য তলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলীমুজ্জামান মিলন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন. উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহল্লাদ কুন্ডু, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলম, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল ইসলাম, আলোহা সোস্যাল সার্ভিসেস এর নির্বাহী পরিচালক মিনারা বেগম, দি হাঙ্গার প্রজেক্ট’র এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন, কারিতাস বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক একরামুল হকপ্রমূখ।

আলোচনা সভায় বক্তাগণ বেগম রোকেয়ার আদর্শ অনুস্বরণ করে মা, বোন এবং কন্যাদের জীবনকে সমৃদ্ধ করার তাগিদ দেন। ”নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” স্লোগানকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার জন্য অভিভাবকদের দৃষ্টি আকর্ষন করেন। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন গ্রামের অদম্য চারজন নারীকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জয়ীতা সম্মাননা ২০২৫ প্রদান করা হয়।

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে উপজেলার যদুবাটি গ্রামের উম্মে হাবীবা, শিক্ষা ও চাকুরীক্ষেত্রৈ সাফল্য অর্জনকারী নারী হিসেবে কৈবর্ত্তখন্ড গ্রামের সেলিনা আখতার, সফল জননী হিসেবে উপজেলার পাটিআমলাই গ্রামের রেহেনা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য উপজেলার কাশিপুর দ্ত্তপাড়া গ্রামের নাহিদা আক্তার জলিকে সম্মাননা হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট এবং উত্তরীয় প্রদান করা হয়।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর