রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
প্রাণবন্ত আয়োজনে আদর্শ সংগীত বিদ্যালয় শ্রীমঙ্গলের বার্ষিক সাংস্কৃতিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা সিরাজগঞ্জ–৫ আসনে ভোটের লড়াই তুঙ্গে: মাঠ জরিপে ধানের শীষ এগিয়ে, দাঁড়ি পাল্লার অবস্থান নড়বড়ে ‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আটক শেরপুরে গ্রন্থাগার দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত  ‎সুনামগঞ্জের মহনপুর ইউনিয়নে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু  ঘাতককে আটক করেছে পুলিশ মাহরাম নদীতে দিনদুপুরে অবৈধ বালু উত্তোলন, আটক ২ তাড়াশ উপজেলা মনোহরপুর গ্রামে আবাদি জমিতে জোরপূর্বক সেচ ও প্রাণনাশের হুমকি ‎অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ‎ জনতার প্রার্থী আব্দুল মান্নানের প্রধান কার্যালয় উদ্বোধন, নেতাকর্মীদের ঢল আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপকর্ম ঠেকাতে বিজিবি’র কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত আছে।

পাড়িয়া ইউনিয়নে জামায়াতে ইসলামী’র উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃআব্দুস সবুর(স্টার্ফ রিপোর্টার): / ৬৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মোঃআব্দুস সবুর(স্টার্ফ রিপোর্টার):

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ দানারুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামী’র সাবেক আমীর ও ঠাকুরগাঁও-২ আসনের গণমানুষের প্রিয় রাহবার জননেতা আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রফিকুল ইসলাম।

উঠান বৈঠকে প্রধান অতিথি আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম বলেন,আমরা জনগণকে নিয়েই সুষ্ঠু ও গঠনমূলক রাজনীতি চর্চা করে আসছি। আমাদের বিরুদ্ধে যত অপপ্রচারই চালানো হোক না কেন আমরা এতে ভীত নই। জনগণের সমর্থনই হবে আমাদের জবাব, এবং আগামী নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লার পক্ষে রায় দিয়ে তা প্রমাণ করবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি অধ্যাপক রফিকুল ইসলাম বলেন,দীর্ঘ ১৭ বছর আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি। ৫ আগস্টের পর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে এখন আমরা মুক্তভাবে মত প্রকাশ করতে পারছি। এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারো প্ররোচনায় নয় বরং জনগণকে সঙ্গে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে অত্র ইউনিয়নের স্থানীয় নেতা-কর্মী, রাইমহল ও আশপাশের এলাকার অসংখ্য জনগণ উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনা ও গণসংযোগের এক প্রাণবন্ত পরিবেশ।

এলাকার একজন সাধারণ ভোটার বলেন আমরা জনগণ ভালো করেই জানি কাকে ভোট দিলে ন্যায়, নীতি ও ইনসাফের ভিত্তিতে সমাজে কাজ হবে। যিনি অন্যায় কাজকর্ম থেকে নিজেকে দূরে রাখবেন এবং মানুষের কল্যাণে নিবেদিত থাকবেন আমরা সেই মানুষকেই চাই। এই গুণাবলী মাওলানা আব্দুল হাকিম হুজুরের মধ্যেই বিদ্যমান, তাই আমরা বিশ্বাস করি তিনি জনগণের সত্যিকারের প্রতিনিধি হবেন ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর