বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
শৌলমারী ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান (জামান) এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল। বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের। লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার। পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ফুডপ্যাক বিতরণ করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। চারঘাটে সাংবাদিকদের ইফতার মাহফিল ও সম্মাননা স্মারক প্রদান। সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত।

বাঘায় অস্ত্র-গুলি ও হেরোইন সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রয়েল আটক

মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোটার: / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোটার:

রাজশাহীর বাঘায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রয়েলকে অস্ত্র-গুলি ও হেরোইন সহ আটক করেছে র‍্যাব-৫। সোমবার (৫ জানুয়ারি)দিবাগত রাতে বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের  পানিকামড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটার গান, চার রাউন্ড এমুনিশন (গুলি) ও ৩০০ গ্রাম হেরোইন সহ তাকে আটক করে র‍্যাব।

 

আটককৃত রয়েল (৩২) রাজশাহীর বাঘা উপজেলা পানিকামড়া এলাকার মজিবর রহমান এর ছেলে।

 

সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের আলোকে র‍্যাব-৫,ইন্টেলিজেন্স সদর দপ্তর রাজশাহী ও সিপিএসসি-এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা হয়। অভিযানের সময় রয়েলের বসত বাড়ির শয়নকক্ষ থেকে ২ (দুটি) ওয়ান শুটার গান, ৪ (চার) রাউন্ড এমুনিশন (গুলি) এবং বসতবাড়ির ভেতরে খাদ্যসামগ্রী রাখা মিশ্রেপের মধ্যে লুকিয়ে রাখা ৩০০ গ্রাম হেরোইন তার স্বীকারোক্তির ভিত্তিতে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গুলিগুলো পুলিশের লুট হওয়া গুলি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

আটকৃত রয়েল দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক সংরক্ষণ এবং পাচারের সঙ্গে জড়িত। সে তার বসতবাড়িকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করে অবৈধ কার্যক্রম পরিচালনা করছিল।

 

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য থেকে প্রতীয়মান হয় যে অভিযুক্ত সীমান্তবর্তী এলাকায় সংঘবদ্ধ অপরাধ ও মাদক পাচার চক্রের সঙ্গে সম্পৃক্ত। বিষয়টি জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত। ধৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণসহ তার নেটওয়ার্ক ও সহযোগীদের শনাক্ত করতে অধিকতর তদন্ত জোরদার চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর