বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জে সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন। মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা সফল করতে বাঁশখালীতে প্রস্তুতিমূলক সভা

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি  / ২৪৬ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা সফল করতে বাঁশখালীতে প্রস্তুতিমূলক সভা

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি 

 

চট্টগ্রামের শ্রীঙ্গন খ্যাত বাঁশখালীর ঐতিহ্যবাহী ঋষিধামে অনুষ্ঠিতব্য দেশের সর্ববৃহৎ সনাতনী ধর্মীয় সমাবেশ দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা সফল ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বাঁশখালী অফিসার্স ক্লাবের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদুল আলম।

সভায় মেলা চলাকালীন সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, স্বাস্থ্যসেবা প্রদান, স্যানিটেশন ব্যবস্থাপনা, বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে দেশ-বিদেশ থেকে আগত সাধু-সন্ন্যাসী ও ভক্তবৃন্দের নিরাপদ অবস্থান ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন, বাঁশখালী আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আবু সায়েদ রাইয়ান, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ সাইফুল্লাহ, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌফিকুল আলম, পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মো. আতিকুর রহমান, ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মিজানুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ঋষিকুম্ভ ও কুম্ভমেলা পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট অনুপম বিশ্বাস, সদস্য সচিব লায়ন চন্দ্রশেখর মল্লিক, অর্থ সম্পাদক তড়িৎ গুহ, কালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, ঝুন্টু কুমার দাশসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, মেলা আয়োজক কমিটির সদস্য এবং ঋষিধাম সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক এ ধর্মীয় সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে একটি সুসমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, ঋষিকুম্ভ ও কুম্ভমেলা কেবল একটি ধর্মীয় আয়োজন নয়; এটি সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐতিহ্য ও সহাবস্থানের এক উজ্জ্বল নিদর্শন। তাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।

উল্লেখ্য, চট্টগ্রামের বাঁশখালীর ঋষিধামে অনুষ্ঠিতব্য এ ঋষিকুম্ভ ও কুম্ভমেলা দেশের সর্ববৃহৎ সনাতনী ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত। আগামী ২৩ জানুয়ারি শুক্রবার সকাল ৮টায় ঋষিধাম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মহাশোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে। এতে দেশ-বিদেশ থেকে বিপুলসংখ্যক ভক্ত, সাধু-সন্ন্যাসী ও দর্শনার্থীর আগমনের সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ