বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীর মেধাবী তরুন আসিফ-আল আবিদ বাংলাদেশ সিভিল এভিয়েশন এর নিরাপত্তা কর্মকর্তা। বাঙ্গালীপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খাতামধুপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান মোঃ মাসুদ রানা বাবু (পাইলট) শৌলমারী ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান (জামান) এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল। বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের। লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার। পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ফুডপ্যাক বিতরণ করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। চারঘাটে সাংবাদিকদের ইফতার মাহফিল ও সম্মাননা স্মারক প্রদান।

ভুরুঙ্গামারীতে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ।

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত চাষিরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাটগিরি পূর্বপাড়া নাসির মোড় এলাকায় লুৎফর রহমান ও জাহাঙ্গীর আলম জাকিরের মালিকানাধীন আল্লাহর দান মৎস্য খামারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য কুরবান আলী বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জাকির জানান, বুধবার সকালে পুকুরে গিয়ে তিনি দেখেন সব মাছ মরে ভেসে আছে। আসন্ন রমজান মাসে বিক্রির জন্য মাছগুলো প্রস্তুত ছিল। হঠাৎ এমন ঘটনায় তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

তার ছোট ভাই লুৎফর রহমান বলেন, পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে তাদের ক্ষতিগ্রস্থ করা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এলাকাবাসী জানান, মাছ চাষই দুই ভাইয়ের পরিবারের প্রধান জীবিকার উৎস। এভাবে মাছ নিধন অমানবিক উল্লেখ করে তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম বলেন, মৎস্য দপ্তর বিষ পরীক্ষা করে না। তবে ক্ষতিগ্রস্থদের নতুন করে মাছ চাষে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

####
নাহিদ হাসান নিবিড়
মোবাঃ ০১৭৫০৫২৭৩৬৯
০৮- ০১- ২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর