সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা করেন বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুল আনোয়ারের যোগদান মহাদেবপুরে জামায়াতে ইসলামীর সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু দুলাল মার্কেটে প্রকাশ্যে ছুরিকাঘাতে নারী ব্যবসায়ী নিহত বদলগাছীতে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে আদর্শ সংগীত বিদ্যালয় শ্রীমঙ্গলের বার্ষিক সাংস্কৃতিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা সিরাজগঞ্জ–৫ আসনে ভোটের লড়াই তুঙ্গে: মাঠ জরিপে ধানের শীষ এগিয়ে, দাঁড়ি পাল্লার অবস্থান নড়বড়ে ‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আটক শেরপুরে গ্রন্থাগার দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত  ‎সুনামগঞ্জের মহনপুর ইউনিয়নে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু  ঘাতককে আটক করেছে পুলিশ

টানা তৃতীয়বার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান আবদুল খালেক

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

নারায়ণগঞ্জ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১–এ টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ এএসআই (আভিযানিক) নির্বাচিত হয়েছেন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার কৃতী সন্তান আবদুল খালেক। ২০২৫ সালেও তার পেশাদারিত্ব, সাহসিকতা ও সফল অভিযানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, আবদুল খালেক ২০২৪ সালের জুন মাসে নারায়ণগঞ্জ র‍্যাব-১১–এ যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি সিপিসি-টু কুমিল্লা ক্যাম্পে কর্মরত থেকে মাদকবিরোধী অভিযান, ক্লুলেস মার্ডার মামলার আসামি গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধারসহ একাধিক গুরুত্বপূর্ণ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন।

এরই ধারাবাহিকতায় গত ১৮ জানুয়ারি (রবিবার) সকাল ১১টায় নারায়ণগঞ্জ র‍্যাব-১১ সদর দপ্তরে অনুষ্ঠিত অধিনায়কের মাসিক দরবার অনুষ্ঠানে তার কর্মদক্ষতা পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় আবদুল খালেককে টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ আভিযানিক এএসআই হিসেবে নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে র‍্যাব-১১–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন (এসজিপি, বিপিএম, পিপিএম, পিএসসি) বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন। এ সময় সিপিসি-টু কুমিল্লা ক্যাম্প সার্বিক কার্যক্রমে প্রথম স্থান অর্জন করে। ক্যাম্পের পক্ষে পুরস্কার গ্রহণ করেন কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। একই অনুষ্ঠানে শ্রেষ্ঠ এএসআই (আভিযানিক) হিসেবে সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন আবদুল খালেক।

পুরস্কার গ্রহণ শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে এএসআই আবদুল খালেক বলেন,
“এই সম্মাননা পেয়ে আমি সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ। এই অর্জনের পেছনে আমার সহকর্মীদের অক্লান্ত সহযোগিতা রয়েছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে এটি শুধু আমার একার সাফল্য নয়, বরং পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে। সবার দোয়া কামনা করছি।”

উল্লেখ্য, আবদুল খালেক এর আগেও চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় কর্মরত থাকাকালে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রাখেন। সে সময় তিনি চট্টগ্রাম জেলায় টানা আটবার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হন।

ব্যক্তিগত জীবনে তিনি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মাদ্রাসা পাড়া গ্রামের সন্তান। তার এই সাফল্যে পরিবার-পরিজন, সহকর্মী এবং পেকুয়াবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর