রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
প্রাণবন্ত আয়োজনে আদর্শ সংগীত বিদ্যালয় শ্রীমঙ্গলের বার্ষিক সাংস্কৃতিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা সিরাজগঞ্জ–৫ আসনে ভোটের লড়াই তুঙ্গে: মাঠ জরিপে ধানের শীষ এগিয়ে, দাঁড়ি পাল্লার অবস্থান নড়বড়ে ‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আটক শেরপুরে গ্রন্থাগার দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত  ‎সুনামগঞ্জের মহনপুর ইউনিয়নে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু  ঘাতককে আটক করেছে পুলিশ মাহরাম নদীতে দিনদুপুরে অবৈধ বালু উত্তোলন, আটক ২ তাড়াশ উপজেলা মনোহরপুর গ্রামে আবাদি জমিতে জোরপূর্বক সেচ ও প্রাণনাশের হুমকি ‎অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ‎ জনতার প্রার্থী আব্দুল মান্নানের প্রধান কার্যালয় উদ্বোধন, নেতাকর্মীদের ঢল আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপকর্ম ঠেকাতে বিজিবি’র কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত আছে।

বিশ্বম্ভরপুরে গণভোট ও পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় গণভোট ও পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মতিন খান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মতিন খান বলেন, “গণভোট ২০২৬—সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশ ও জনগণের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে। তাই তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ইউএনও আরও বলেন, ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কেউ দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে জেল ও জরিমানার বিধান রয়েছে।

সভায় গণভোট এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান পদ্ধতি, ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের নিয়ম-কানুন বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।
অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও ও ব্যাংক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রতিনিধি সৈয়দ জসীমউদ্দীন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চমক পদ রায় প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর