শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা মোবাইল দিয়ে আঘাত করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

তাহিরপুরের আনন্দবাজারে ধানের শীষের বিশাল মিছিল।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

শফিকুল ইসলাম
বিশেষ প্রতিনিধি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান কামরুলের সমর্থনে তাহিরপুর উপজেলায় একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের লেদারবন্দ আনন্দবাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আনন্দবাজার থেকে শুরু হয়ে লেদারবন্দ গ্রামের দক্ষিণপাড়া প্রদক্ষিণ করে পুনরায় আনন্দবাজার এলাকায় এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি সমাপ্ত হয়।
মিছিল শেষে ২নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শাখার স্বেচ্ছাসেবক দলের সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক ডা. মো. মানোয়ার হোসেন। বক্তব্যের শুরুতে তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।
পরে তিনি ভোটারদের উদ্দেশ্যে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান এবং নির্ধারিত দিনে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর