রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপকর্ম ঠেকাতে বিজিবি’র কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত আছে। কুন্দপুকুর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী মিনহাজুল ইসলাম মিনহাজ তাহিরপুরের আনন্দবাজারে জামায়াতে ইসলামীর পথসভা ও মিছিল। অটিজম কাউন্সেলিং চাইল্ড কেয়ারের নব যাত্রায় অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত ঢাকা-১৯ আসনে বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত শ্রমিক নেতা কামরুল ইসলাম মৃধা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দাবি বিএনএ’র শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ! নাটোরে নানা আয়োজনে চ্যানেল এস’র বর্ষপূর্তি উদযাপন সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

ভূরুঙ্গামারীতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

মোঃ রফিকুল ইসলাম,
ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ( ১ নভেম্বর) রোজ শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ প্রচেষ্টায় দিবসটি উপজেলা পরিষদ হলরুমে পালিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরোয়ার তৌহিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ( কালব) এর সভাপতি বোরহান উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা অবসরপ্রাপ্ত সেনাকল্যাণ সমবায় সমিতির সভাপতি আব্দুল মজিদ সরকার, উপ সহকারী প্রকৌশলী সেকবর আলী, জাতীয় নাগরিক পার্টির এন সি পি ভূরুঙ্গামারী উপজেলার আহবায়ক মাহফুজ ইসলাম কিরণ, সমবায় সমিতির কর্মকর্তা আঃ রাজ্জাক সরকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমবায় সহকারী পরিদর্শক মামুন- উর রশিদ চৌধুরী। এবারের সমবায় সমিতির স্লোগান ছিলো ”সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায় ”।

আজ সমবায় দিবসে সমবায়
সমিতিকে এগিয়ে নিতে আন্ধারীঝাড় নারী উন্নয়ন সমবায় সমিতির নারী উদ্যোক্তা শ্যামলী বালাকে এক লাখ টাকার চেক ও তিলাই নারী উন্নয়ন সমবায় সমিতির বিলকিস বেগমকে এক লাখ টাকার চেক হাতে তুলে দেন সমবায় কর্মকর্তা আব্দুল রাজ্জাক সরকার। এছাড়াও সমবায় সমিতির কর্মী আন্ধারীঝাড় নারী উন্নয়ন সমবায় সমিতির আরিফা আক্তার রিমি,আন্ধারীঝাড় সেভেন স্টার ভৌগ্যপণ্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাসুদ মিয়া,উপজেলা অবসরপ্রাপ্ত সেনাকল্যাণ সমবায় সমিতির সভাপতি আব্দুল মজিদ মন্ডলসহ সমবায় সমিতির সদস্যের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও জাতীয় সমবায় দিবসে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর