সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
৮ ফেব্রুয়ারি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ চুড়ান্ত ফলাফলে উত্তীর্ণ শেরপুরের কৃতি সন্তান শাহিন মিয়া। ভোলায় চিকিৎসা সেবা উন্নয়নে সরকারি মেডিকেল কলেজ নির্মান করা হবে- বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম। রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের নতুন অধ্যক্ষকে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ঠাকুরগাঁও- ২ আসনে কর্মসংস্থান সৃষ্টি করতে চায়-জাতীয়পার্টি। ঠাকুরগাঁও- ২ আসনে কর্মসংস্থান সৃষ্টি করতে চায়-জাতীয়পার্টি। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ভোলা-২ আসনে জামায়াত প্রার্থী মোঃ ফজলুল করিমের নির্বাচনী ইশতেহার ঘোষণা। চারঘাটে নির্বাচনকে সহিংসতামুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সচেতনতামূলক প্রচার। হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের-২০২৬ সালের কার্যকরী নির্বাচন অনুষ্ঠিত। খুলনায় আন্তর্জাতিক মানবাধিকার গণমাধ্যম।

রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের নতুন অধ্যক্ষকে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

​তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজের কৃতি প্রাক্তন ছাত্র প্রফেসর মোঃ ওবায়দুল আনোয়ার ‘রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ’-এর অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) নবনিযুক্ত অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানায় কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর।
​শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন সমিতির এডহক কমিটির আহ্বায়ক মোঃ মনিরুল হক প্রধান এবং সদস্য সচিব ও রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সম্মানিত সদস্য মোঃ আতিয়ার রহমান ও মোঃ সহিদুল আলম লাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
​ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, প্রফেসর মোঃ ওবায়দুল আনোয়ার একজন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষাবিদ। কারমাইকেল কলেজের একজন কৃতি শিক্ষার্থী হিসেবে তাঁর এই নতুন পথচলা আমাদের জন্য গর্বের। আমরা বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষা কার্যক্রম ও সামগ্রিক পরিবেশ আরও উন্নত ও সমৃদ্ধ হবে।
​সংক্ষিপ্ত এ সৌজন্য সাক্ষাৎ শেষে সমিতির নেতৃবৃন্দ অধ্যক্ষ মহোদয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে অফুরন্ত দোয়া ও শুভকামনা ব্যক্ত করেন। নবনিযুক্ত অধ্যক্ষ মহোদয়ও সমিতির এই আন্তরিকতায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের মানোন্নয়নে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর