মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
লন্ডন থেকে বাংলা নিউজ মিডিয়ার প্রকাশক সোহেল সরকারের নববর্ষের শুভেচ্ছা নিহত আরমানের পরিবারকে সান্ত্বনা দিতে সরজমিনে এমপি কামরুল। বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা -সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন ! ঝিনাইগাতীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা অনুষ্ঠিত ! যাদুকাটায় পাড় ধসে মৃত্যু: অবৈধ বালু উত্তোলনে বাড়ছে ঝুঁকি। শেরপুরে নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান! মাদক ব্যবসায়ীর নির্দেশে হামলা: পঙ্গু ব্যবসায়ী, প্রভাবের অভিযোগ। মুন্সীবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন বিশিষ্ট সমাজসেবক সৈয়দ এনামুল হক। শেরপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা অনুষ্ঠিত! রংপুরে পুলিশের পৃথক অভিযানে ৭ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার।

এমপি অধ্যাপক মুজিবুর রহমান এর কড়া ঘোষণা, ঘুষ-দুর্নীতিতে জিরো টলারেন্স

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি / ৮২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমরা দুর্নীতি করবো না, দুর্নীতি হতে দেবো না।
তিনি জানান, রাজশাহী-১ এলাকায় সরকারি কিংবা বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানে ঘুষ নেওয়ার ঘটনা প্রমাণসহ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনিয়ম দেখলে চুপ না থেকে তথ্য-প্রমাণসহ সামনে আনতে হবে।
এমপি মুজিবুর রহমান পাড়া-মহল্লাভিত্তিক ঘুষখোর ও চাঁদাবাজ বিরোধী কমিটি গঠনের নির্দেশ দেন। তার মতে, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হলে স্থানীয় জনগণকেই এগিয়ে আসতে হবে। সন্ত্রাসী ও চাঁদাবাজদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, রাজশাহী-১ আসনে দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে শূন্য সহনশীলতা বজায় থাকবে। সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর