শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা মোবাইল দিয়ে আঘাত করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

বটিয়াঘাটায় সুলভ মূল্যে বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন।

প্রতিবেদকের নাম / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

মোঃ ইমরান হোসেন খুলনা জেলা প্রতিনিধিঃ —

পবিত্র রমজান উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সুলভ মূল্যে বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ৯টায় উপজেলার গল্লামারী বিশ্ববিদ্যালয় হলরুম সড়কে (লিনিয়ার পার্কের পশ্চিম পাশে) এ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, কৃষি কর্মকর্তা আবু বকর সিদ্দিক, প্রাণিসম্পদ কর্মকর্তা তারিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, বটিয়াঘাটা উপজেলা বিএনপি-র সদস্য সচিব ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী খন্দকার ফারুক হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে জীবনানন্দ, ধ্রুবজ্যোতি সরকার ও দীপঙ্কর মণ্ডল, জলমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল মোমেন লিটন, বটিয়াঘাটা প্রেসক্লাব-এর যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেন মুন্সি, সাংবাদিক ইমরান হোসেন, অমলেন্দু বিশ্বাসসহ আরও গণমাধ্যমকর্মীরা।
সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়া নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে এবং প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর ও কৃষি অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে মাছ, মুরগি, ডিম ও বিভিন্ন সবজি সরাসরি উৎপাদকদের কাছ থেকে সংগ্রহ করে ভোক্তাদের কাছে বিক্রি করা হচ্ছে।
মধ্যস্বত্বভোগী না থাকায় উৎপাদকরা যেমন ন্যায্য মূল্য পাচ্ছেন, তেমনি ভোক্তারাও সুলভ মূল্যে পণ্য ক্রয়ের সুযোগ পাচ্ছেন। স্থানীয়দের মধ্যে এ উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর