বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো:শাহজালাল, সাধারণ সম্পাদক কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঝিনাইগাতী, শেরপুর। মোজাম্মেল ফুলেছা ফাউন্ডেশন’ ও কুলুরচর যুব সমাজের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শেরপুর-৩ আসনের বাসদ (মার্কসবাদী)মনোনীত প্রার্থী মিজানুর রহমান। মানবতার টানে শ্রীমঙ্গলে অসহায়দের পাশে ‘নিঃস্বার্থে মানব সেবা’: খাদ্য সামগ্রী বিতরণ; এডভোকেট এরশাদ আলম জর্জ ঢাকা আইনজীবী সমিতির  সাধারণ সম্পাদক পদে মনোনয়ন প্রত্যাশী ও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; রিয়াদে অসহায় কর্মহীন মানুষের মাঝে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের ইফতার সামগ্রী বিতরণ; শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বদলগাছী ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল!

উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল

প্রতিবেদকের নাম / ১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

এ এস খোকন সরকার, ভূরুঙ্গামারী কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকনের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি রইচ উদ্দিন বাদশা ও কফিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম এবং সদস্য মোর্শেদুর রহমান আনিস সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি উপজেলা প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন গণমাধ্যম ‘জনতার আস্থা’র প্রধান উপদেষ্টা মাহফুজুল ইসলাম কিরন ও উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতার সন্তান কুতুবউদ্দিন আইবেক।

সভায় দৈনিক বাংলাদেশ সমাচারের উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম, বাংলাদেশ সকাল ও ইংরেজি দৈনিক দ্যা পিপল নিউজের উপজেলা প্রতিনিধি আবু সুফিয়ানকে সর্বসম্মতিক্রমে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর