শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা মোবাইল দিয়ে আঘাত করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

বালিয়াডাঙ্গীতে প্রভাব খাটিয়ে কবরস্থান দখল এলাকাবাসীর বিক্ষোভ ও প্রতিবাদ।

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

বালিয়াডাঙ্গীতে প্রভাব খাটিয়ে কবরস্থান দখল এলাকাবাসীর বিক্ষোভ ও প্রতিবাদ।

মোঃ আব্দুস সবুর(স্টার্ রিপোর্টার:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ইয়াদিবস্তি গ্রামের কবরস্থান দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ভূমিদস্যুর বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ ও সাংবাদিক সম্মেলন করেছেন।
শুক্রবার ৩ এপ্রিল দুপুরে ইয়াদিবস্তি কবরস্থানের পাশে স্থানীয় জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশ নেওয়া গ্রামবাসীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গ্রামের মৃত ব্যক্তিদের দাফনের জন্য ব্যবহৃত কবরস্থানের বিস্তীর্ণ জমি একটি প্রভাবশালী চক্র বেআইনিভাবে দখলের চেষ্টা করছে। এমনকি দাফন কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তারা। এতে ভবিষ্যতে মৃত ব্যক্তিদের দাফন নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয়দের ভাষ্য, সি.এস ও এস.এ রেকর্ডে জমিটি শুধুমাত্র জনসাধারণের ব্যবহারের জন্য কবরস্থান হিসেবে উল্লেখ রয়েছে। কিন্তু জমির মূল মালিক ওই রেকর্ড অস্বীকার করে ভূমিদস্যুদের কাছে জমি বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে। এর পর থেকেই কবরস্থানের জমি ঘিরে দখলচেষ্টা শুরু হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে কবরস্থানের প্রায় ৭ একর জমি দখলমুক্ত করে পূর্বের মতো জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার দাবি জানান। একই সঙ্গে দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর