শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা মোবাইল দিয়ে আঘাত করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন

প্রতিবেদকের নাম / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

এ এস খোকন, (ভুরুঙ্গামারী) কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সাইকেল র‍্যালি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯ টায় মাকসুদা আজিজ লাইব্রেরী থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে এসে শেষ হয়।

পরে ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি ও মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির সহযোগিতা ও বাস্তবায়নে মাকসুদা আজিজ লাইব্রেরী কনফারেন্স রুমে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুভমেন্ট ফর পাংকচুয়ালিটি’র স্বপ্নদ্রষ্টা রোটারিয়ান অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন, সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ বাবুল আখতার, কাডা সভাপতি লিয়াকত আলী, মুভমেন্ট ফর পাংকচুয়ালিটি’র এডিশনাল চিফ কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরন ও কো-অর্ডিনেটর মুরাদ, প্রিন্স, লিমন, সাজ্জাদ, বেলাল, মিন্টু সহ অন্যান্য ভলান্টিয়ার।

কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বই, ঘড়ি, নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর