বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, শ্রীবরদীতে ইউএনও’র পুত্র আয়মানের জন্মদিন উদযাপন জঙ্গলবাড়িতে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক, এ সময় পালালেন কথিত ডিলার। শেরপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ প্রশিক্ষণার্থীদের দ্বিতীয় কনসালটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত শেরপুরে অপহরণ ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার  অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক রাজনীতির বিরুদ্ধে ঝিনাইগাতীতে যুবদলের বিশাল প্রতিবাদ মিছিল শ্রীবরদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে জিআর চাল বিতরণ স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেসরকারি হাসপাতাল মালিকদের আলোচনা সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ইউএনও আল-আমীনের প্রাণবন্ত আলাপচারিতা

মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মোঃ শহিদুল ইসলাম মোশাররফ।

জিয়াউল ইসলাম জিয়া / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

মোঃ ময়নুল হক/স্টাফ রিপোর্টার:

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে দেশ-বিদেশের সকল শ্রমজীবী মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ইসলামি ফ্রন্ট থেকে মনোনীত ২০২৬ সালের ত্রয়োদ্বাদশ জাতীয় নির্বাচনে এমপি পদপ্রার্থী মোঃ শহিদুল ইসলাম মোশাররফ।

 

দিবসটি উপলক্ষে (৩০ এপ্রিল) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “১ মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াই ও সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন। 

১৮৮৬ সালের এই দিনে শিকাগোর হে মার্কেটে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি ও ৮ ঘণ্টা কর্মঘণ্টার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। সেই মহান আত্মত্যাগের পথ ধরেই আজ বিশ্বজুড়ে শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে।”

বাংলাদেশ ইসলামি ফ্রন্ট শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম মোশাররফ আরও বলেন, “মে দিবসের এই ঐতিহাসিক ক্ষণে আমি সকল মেহনতি মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করছি এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে পূর্ণ একাত্মতা ঘোষণা করছি। আমি সবসময় শ্রমজীবী মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ও অধিকার রক্ষায় সচেষ্ট থাকব। আসুন, মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা একটি শোষণমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়ে তুলি।”

সাক্ষাৎকারের পরিশেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনার পাশাপাশি সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

 মোঃ শহিদুল ইসলাম মোশাররফ আশাবাদ ব্যক্ত করে বলেন, “শ্রমিকের ঘাম শুকানোর আগেই যেন তারা তাদের ন্যায্য পারিশ্রমিক ও সম্মান পায় এমন কর্মপরিবেশ নিশ্চিত করাই হোক আজকের দিনের মূল অঙ্গীকার।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর