বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীতে কৃষি পুর্নবাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ প্রায় ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা গোদাগাড়ীতে মুরগির খামারের বর্জ্যে পরিবেশ দূষণ, দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ ঈশ্বরীপুর গ্রামের স্থানীয়রা, শিশু ও বৃদ্ধরা বেশি ক্ষতিগ্রস্ত, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল ও বাড়িঘরের হামলা। সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, শ্রীবরদীতে ইউএনও’র পুত্র আয়মানের জন্মদিন উদযাপন জঙ্গলবাড়িতে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক, এ সময় পালালেন কথিত ডিলার। শেরপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ প্রশিক্ষণার্থীদের দ্বিতীয় কনসালটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত শেরপুরে অপহরণ ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার 

মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন চারঘাট শাখার উদ্যোগে র‍্যালী ও সমাবেশ

নিউজ রুমঃ / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ

 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহীর চারঘাট উপজেলা শাখার উদ্যোগে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (০১ মে) সকাল ৯ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চারঘাট উপজেলার আয়োজনে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গন থেকে একটি র‍্যালী বের হয়ে চারঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চারঘাট চৌ-রাস্তার মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চারঘাট উপজেলা শাখার সভাপতি এজারুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন।

 

এ সময় আরও বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুফেল রানা, চারঘাট উপজেলার বিশেষ উপদেষ্টা অধ্যাপক আয়ুব আলী।

 

এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের সভাপতি, রিক্সা-ভ্যান ট্রেড ইউনিয়নের সভাপতি ইমারত নির্মাণ ট্রেড ইউনিয়নের সভাপতি সহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর