রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ঝিনাইগাতীতে ষড়যন্ত্রমূলক অভিযোগের শিকার এসিল্যান্ড অফিসের ড্রাইভার আল-আমীন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ‘খাইমাতু রুফাইদা (রা.)’ফ্রি মেডিকেল ক্যাম্প-মানবসেবায় অনন্য দৃষ্টান্ত মান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা দোয়ারাবাজারে পারিবারিক কলহে স্বামীর মৃত্যু, স্ত্রী আটক শিক্ষার গুণগত মানে এগিয়ে দুবাছুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় চট্টগ্রামে আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারীর ইন্তেকাল । বানারীপাড়ার পদ-বঞ্চিত ছাত্রনেতা এখন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক; আহমদ নিয়াজ রচিত “দ্য গ্যালাক্সি অব ডেভেলপমেন্ট” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ

বানারীপাড়ার পদ-বঞ্চিত ছাত্রনেতা এখন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক;

প্রতিবেদকের নাম / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

সাব্বির হোসেন, বানারীপাড়া প্রতিনিধি //

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও রাজপথের আন্দোলনের স্বীকৃতি পেলেন বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের ছাত্রনেতা রাহাতুল ইসলাম সজল। স্থানীয় রাজনীতিতে বারবার পদ-বঞ্চিত হলেও এবার তিনি জায়গা করে নিয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে।তাকে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

রাহাতুল ইসলাম সজল বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের বাসিন্দা। তিনি মোক্তার হোসেন ও মরিয়ম বেগম দম্পতির সর্বকনিষ্ঠ পুত্র। ছাত্রজীবনের শুরু থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরে নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চাপে থেকেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির দুঃসময়ের পরীক্ষিত কর্মী হিসেবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

স্থানীয় রাজনীতিতে যোগ্যতা থাকা সত্ত্বেও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ থেকে একাধিকবার বঞ্চিত হন সজল। তবে থেমে না গিয়ে নিজের রাজনৈতিক স্বপ্নকে বেগবান করতে তিনি পাড়ি জমান ঢাকায়। সেখানেই আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কর্মকাণ্ড ও দলের প্রতি নিষ্ঠার মাধ্যমে ধীরে ধীরে হয়ে ওঠেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পরিচিত মুখ।

রাজনৈতিক অঙ্গনে সজলের এই উত্থানকে বানারীপাড়ার তরুণদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা। তার নতুন দায়িত্ব পাওয়ায় এলাকায় নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর