শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা মোবাইল দিয়ে আঘাত করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ কোতয়ালী থানার সাফল্য, ওয়ারেন্টি তামিলে আটক ২

পত্নীতলায় দেশি বীজ বিনিময় উৎসব অনুষ্ঠিত

মোঃ সৈকত হোসেন নওগাঁ জেলা প্রতিনীধি / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

মোঃ সৈকত হোসেন
নওগাঁ জেলা প্রতিনীধি

নওগাঁ জেলায় পত্নীতলা উপজেলার  পাটিচরা ইউনিয়নের পাটিআমালাই গ্রামে দেশি বীজ বিনিময়ে উৎসব অনুষ্ঠিত হয়েছে। পাটিআমলাই গ্রাম উন্নয়ন দলের উদ্যোগে অনুষ্ঠিত বীজ বিনিময় উৎসবে গ্রাম উন্নয়ন দলের সভাপতি আলহাজ্ব আজিজুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটিচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবেদুল ইসলাম রনি।  এ সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটিচড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য শাবানা বেগম, পাটিআমলাই গ্রাম উন্নয়ন দলের সভাপতি আব্দুল মজিদ, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন, হামিদুল ইসলাম, রেজাউল করিম, মাসুদ রানাপ্রমুখ।
দেশি বীজ সুরক্ষা, সংরক্ষণ ও সম্প্রসারণ এর উদ্দেশ্যে  দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের রাজশাহী অঞ্চলের উদ্যোগে দেশী বীজ বিনিময় প্রায় প্রত্যেকটি গ্রামে অনুষ্ঠিত হচ্ছে। টেকসই পুষ্টির লক্ষ্যে বৈশ্বিক জোট কর্মসূচির পুষ্টি সমৃদ্ধ স্বাস্থ্যকর গ্রাম গড়ে তোলার উদ্যোগ হিসেবে পত্নীতলার ১১০ টি গ্রামকে স্বাস্থ্যকর গ্রাম হিসেবে গড়ে তোলা হচ্ছে। গ্রাম উন্নয়ন দল এবং মাদার্স ক্লাবের উদ্যোগে গ্রামে গ্রামে সামাজিক মানচিত্রায়ন, সমস্যার অগ্রাধিকার এবং পরিকল্পনা প্রণয়নের কাজ এগিয়ে চলেছে। পাটআমলাই গ্রামে ইতোপূর্বে প্রত্যেকটি বাড়িতে শাক সবজির বাগান, গ্রামের রাস্তাঘাট এবং বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গ্রামে পাঠাগার গড়ে তোলা এবং সচেতনতামূলক ক্যাম্বেইন পরিচালিত হয়েছে।
দেশি বীজ বিনিময়ে উৎসবে পাটিআমলাই গ্রামের ১১৯টি পরিবারের প্রত্যেককে মিষ্টি কুমড়া, ঢেঁড়স, চাল কুমড়া, লাউ, মূলা, পালংশাক, সবুজ শাক, লাল শাক, শশা, ধনেপাতা, ধুন্দল, কলমি, সরিষা, পাটশাক এবং একটি করে পেঁপের চারা বিনিময় করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর