সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন নামজারি থেকে বিতর্কিত দলিল: জসিমউদ্দিন খন্দকারদের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে প্রশ্নের মুখে ২০১৭ সালের রেজিস্ট্রি তাড়াশে জমি নিয়ে বিরোধ: দলিল জালিয়াতি, জোরপূর্বক দখল ও ধারাবাহিক হয়রানির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষ উপলক্ষে চারঘাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ শ্রীবরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি: উপজেলা পরিষদে ১০টি তালগাছ ও কুড়িকাহনিয়া ইউনিয়নে ৩০টি ফলজ গাছ রোপণ মেডিকেলে সুযোগ না পাওয়ার আক্ষেপ থেকে ৪৭তম বিসিএসে লাইভস্টোক ক্যাডার—মেহেবুল হাসানের অনুপ্রেরণার গল্প গোদাগাড়ীতে সাবেদুল হত্যা: মানববন্ধনে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জিয়া সাইবার ফোর্স রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন মোফাজ্জল হোসেন রামেকের ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ অনুষ্ঠিত, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখা নতুন কমিটি গঠন চারঘাট উপজেলা জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল

দক্ষিণ কুর্শী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি  জবর দখল ইউএনও বরাবর লিখিত অভিযোগ

প্রতিবেদকের নাম / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

 


ছাতকের উপজেলার দোলার বাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল্যবান জমি জবর দখলের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। অভিযোগ রয়েছে, একটি দখলদার চক্র বিদ্যালয়ের প্রায় ২০ শতক জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে, যা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।ইউএনও বরাবর লিখিত অভিযোগ

এ ঘটনায় গত ১২ মার্চ ২০২৬ তারিখে স্থানীয় এলাকাবাসী ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগে উল্লেখ করা হয়, ১৯৯০ সালে গ্রামের ১২ জন দাতা ব্যক্তি রেজিস্ট্রি কবালা (দলিল নং-৬৪৫০) মূলে বিদ্যালয়ের নামে জমি দান করেন। পরবর্তীতে ওই জমি বাংলাদেশ সরকারের শিক্ষা বিভাগের পক্ষে তৎকালীন জেলা প্রশাসক, সুনামগঞ্জের নিকট হস্তান্তর করা হয়। সেই থেকে জমিটিতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।

সীমানা নির্ধারণের পর উত্তেজনাবিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর সম্মতিতে গত ২৮ জানুয়ারি ২০২৬ সীমানা নির্ধারণের আবেদন করা হলে, ৩১ জানুয়ারি সরকারি সার্ভের মাধ্যমে জমির সীমানা চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়। এর পরপরই একটি কুচক্রী মহল জমির অংশবিশেষ দখলের চেষ্টা শুরু করে বলে অভিযোগ ওঠে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন দক্ষিণ কুর্শী গ্রামের মৃ’ত হারিছ আলীর পুত্র সুরুজ আলম জয়নাল,মৃ’ত ফয়াজ আলীর পুত্র আব্দুর রাজ্জাক; এবং মৃ’ত আয়াজ আলীর পুত্র আব্দুল হামিদ।

খাস জমি ও মাঠ দখলের অভিযোগ

বিদ্যালয়ের জমির তপসিল অনুযায়ী মৌজা কুর্শী দক্ষিণ, জে.এল নং-৪২৭, খতিয়ান নং-০২, দাগ নং ৪৭৫, ৪৭৬ ও ৪৭৭ (হাল ৭২৬) এর আওতাধীন জমির একটি অংশ বর্তমানে অবৈধ দখলে রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।এছাড়া বিদ্যালয়ের সংলগ্ন সরকারি খাস জমি (দাগ নং-৪৮২), যা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, সেটিও দখলের শিকার হয়েছে বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, সেখানে আব্দুল হামিদ অবৈধভাবে অটো রাইস মিল, লাকড়ি মিল ও মসলা মিল স্থাপন করেছেন।পরিবেশ ও শিক্ষার্থীদের ওপর প্রভাব

স্থানীয় শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, এসব মিল থেকে ধানের ধুলা ও মসলার গুঁড়া ছড়িয়ে বিদ্যালয়ের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং পাঠদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে।এলাকাবাসীর দাবি এলাকাবাসীর দাবি, বিদ্যালয়ের নামে রেকর্ডভুক্ত প্রায় ১০০ শতক জমির একটি বড় অংশ এখনও অবৈধ দখলে রয়েছে। দ্রুত দখলমুক্ত না করলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।তাদের দাবি বিদ্যালয়ের সকল জমি দ্রুত দখলমুক্ত করতে হবে দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় স্থায়ী নজরদারি নিশ্চিত করতে হবে প্রশাসনের বক্তব্য

উপজেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.