শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
৪৭তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে মেধাক্রমে চতুর্থ ফজলে রাব্বী হৃদয় লিটনসহ রাজশাহীর ৩৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল শেরপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট এ আর এম কামরুজ্জামান কাকন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত। বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেফতার ০৫; বিদেশি পিস্তল, এলজি ও দেশীয় অস্ত্র উদ্ধার সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন। ধোপাজান চলতি নদীতে বালু পাথর-লুটপাট বন্ধে ও বৈধ ইজারা দিয়ে নদী চালুর দাবিতে মানববন্ধন। তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা।

জেলা পর্যায়ে ভূমিসেবা মেলা-২০২৬ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলাপ্রশাসকের সাথে সাংবাদিকদের মতো বিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

স্টাফ রিপোর্টার 

‎জেলা পর্যায়ে ভূমিসেবা মেলা-২০২৬ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলাপ্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ১৭মে ২০২৬ তারিখ রবিবার দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান এর সভাপতিত্বে এই ভূমিসেবার আলোচনা  অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পুলিশ প্রশাসন এবং জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল নাগরিকের অবগতির জন্য জানানো হয়। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ আগামী ১৯ মে ২০২৬ হতে ২১ মে ২০২৬ পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। আগামী ১৯ মে ২০২৬ তারিখ সকাল ১০ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে উক্ত ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। মেলায় বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করাসহ তাৎক্ষণিক ভূমিসেবা প্রদান করা হবে। নাগরিকগণ জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ ও সকল উপজেলা ভূমি অফিসে উপস্থিত হয়ে  সেবা গ্রহণ করতে পারবেন: যার মধ্যে রয়েছে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য land.gov.bd সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন কার্যক্রম। হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে নাগরিকদের সহযোগিতা প্রদান।এছাড়াও ই-নামজারির আবেদন গ্রহণ। ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ। অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ এবং সেবাগ্রহীতারদের সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান, ইত্যাদি। এতে সংশ্লিষ্ট সকল নাগরিককে মেলায় অংশগ্রহণ করে উল্লিখিত ভূমিসেবা গ্রহণ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে  বিশেষভাবে অনুরোধ জানানো হয়। আলোচনা সভায় গণ মাধ্যম কর্মীরা জেলা প্রশাসকের নিকট ভূমি খেকোঁদের নিকট হতে সরকারি   ভূমি দখল মুক্ত করার জন্য এবং ভূমি অফিসের হয়রারানী বন্ধের দাবী জানান। এসময় জেলা মোহাম্মদ মিনহাজুর রহমান সাংবাদিকদের কথা মনোযোগ সহকারে নোট করেন এবং শহরের অবৈধভাবে দখলকৃত সরকারি  খাল ভূমি খেকোঁদের কবল থেকে উদ্ধার করে খাল খননের আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর