মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
এডভোকেট এরশাদ আলম জর্জ শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা, ঝিনাইগাতীতে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঝিনাইগাতীতে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৬-এর শুভ উদ্বোধন গৌরবের ৭৬ বর্ষে পদার্পণ  বদলগাছীতে দৈনিক “সংবাদ” এর জাকজমক পূর্ণ উদযাপণ বদলগাছিতে চলতি মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু  দুর্নীতির বিরুদ্ধে জামালপুরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত  জেলা পর্যায়ে ভূমিসেবা মেলা-২০২৬ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলাপ্রশাসকের সাথে সাংবাদিকদের মতো বিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ৩৯৩ বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ! খুলনা মফস্বল প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে বিজিবি সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা, আতঙ্কে এলাকাবাসী

দুর্নীতির বিরুদ্ধে জামালপুরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

প্রতিবেদকের নাম / ৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

মাসুদ রানা জামালপুর প্রতিনিধি :

 

“অসত্যের দাসত্বে আর নয় সত্য সমাগত”- প্রতিপাদ্যে “দুর্নীতির বিরুদ্ধে জামালপুর” এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের অংশ হিসেবে আজ ১৭ই মে,’২৬ইং রোজঃ রবিবার জামালপুরের প্রাণকেন্দ্র ফৌজদারি মোড়ে “মানববন্ধন-কেক কাটা-চা চক্র” অনুষ্ঠানে সংগঠনের সম্মানিত পর্ষদ সদস্য মোঃ রাকিবুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সম্মানিত অন্যতম প্রতিষ্ঠাতা ও পর্ষদ সদস্য শাকিল হাসান, মোঃ লালন মিয়া ও সংগঠনের পর্ষদ-উপদেষ্টা-পৃষ্ঠপোষকতা প্রধান, বিশ্ববিদ্যালয় শিক্ষক, পরিবেশ বিশেষজ্ঞ মোঃ আবু সায়েম হীরা।

উক্ত উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , তড়িৎ প্রকৌশলী মোঃ রুবেল রানা, মোঃ আশরাফ মির্জা, মজিবুর রহমান সাঈদ, সংগঠনের প্রতিষ্ঠাকালীন উদ্যাক্তা মোঃ নুর নবী ইসলাম নুর, সজিব হাসান তন্ময় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, সর্বস্তরের পেশাজীবী অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গত ১৩ই মে ‘২৬ইং রোজ বুধবার জামালপুর জেলার সাতটি উপজেলায় একযোগে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতামূলক কয়েক হাজার লিফলেট বিতরণ, স্মারক বৃক্ষ রোপন ও জেলা প্রশাসক, জামালপুর এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উদযাপন অনুষ্ঠানে জেলার সাতটি উপজেলা প্রতিনিধি, উপকমিটির সদস্যবৃন্দ স্ব-স্ব অবস্থান থেকে অংশগ্রহণ করেন। “দুর্নীতির বিরুদ্ধে জামালপুর” সংগঠনের পর্ষদ-উপদেষ্টা-পৃষ্ঠপোষকতা প্রধান এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক, পরিবেশ বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষক মোঃ আবু সায়েম হীরা বলেন, “দুর্নীতির ইতিহাস আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগের যা আমূলে নির্মূল করা সম্ভব নয় কিন্তু লাগাম টেনে ধরা সম্ভব এবং উন্নয়ন আর দুর্নীতি পরস্পরের সমানুপাতিক হারে চলে। উন্নয়নের ধারা অব্যাহত রেখে দুর্নীতির লাগাম টেনে ধরতে আত্মশুদ্ধি, নীতি-নৈতিকতা-সচেতনতা বৃদ্ধি, রাজনৈতিক সদিচ্ছা এবং আমলাতান্ত্রিক জটিলতা ও ব্রিটিশ আমলের আইন সংশোধন-পরিমার্জন নয় বরং আমূল পরিবর্তন করতে হবে।”

উল্লেখ্য যে, “দুর্নীতির বিরুদ্ধে জামালপুর”- একটি অরাজনৈতিক ও সার্বজনীন সামাজিক আন্দোলন ১৩ই মে ‘২৫ইং তারিখে নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের আমন্ত্রণ ও অবগতকরণের মাধ্যমে, জেলার প্রাণকেন্দ্র ফৌজদারি মোড়ে মানববন্ধন করে মাননীয় জেলা প্রশাসক, জামালপুর বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে আত্মপ্রকাশ করে যে-ই স্মারকলিপির অনুলিপি জামালপুর জেলাস্থ ১৪০টি আঞ্চলিক-জেলা-উপজেলা পর্যায়ের প্রধানকে অনুলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর