নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন মান্দা উপজেলা ছাত্রদল নেতা তানভির ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন গণেশপুর ইউনিয়ন ছাত্রদল নেতা রিফাত হোসেন, সিফাত ইসলাম, রাকিব আল হাসান রাফি, আল সামি সহ মান্দা ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
ক্রীড়া সামগ্রী বিতরণ শেষে তানভির ইসলাম বলেন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে “ক্রীড়া হবে পেশা” বিষয়টি উল্লেখ রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে তরুণদের খেলাধুলামুখী করতে ছাত্রদলের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এ সময় শিক্ষার্থীরা ক্রীড়া সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে স্বাগত জানান।