সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ICREE-26 সম্মেলনে প্রথম স্থান অর্জন করেছেন চলনবিলের সন্তান আব্দুল মালেক আকাশকুড়ি ঘাটেরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক “জনাব মোঃ বাবুল হোসেন” এর চাকরী অবসর জনিত বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা। সুনামগঞ্জে ২২ দিনে ৮১ মাদক মামলা, গ্রেপ্তার ১০৯ শজিমেকে প্রধান সহকারী পদ নিয়ে জালিয়াতির অভিযোগ: আলোচনায় উচ্চমান সহকারী শাহীন ইসলাম দোয়ারাবাজারে ব*জ্রপাতে হাঁস পালকের মৃত্যু শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান। শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, ঘরবাড়ি-গাছপালার ব্যাপক ক্ষতি। শীলকূপে মাদক ও জুয়ার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান একদিনেই আটক ১৩ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। আমেরিকান প্রবাসী ড. মাহফুজুর রহমান (পিএইচডি) শ্রীবরদী-ঝিনাইগাতীবাসীকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। বানারীপাড়ায় জেন্ডার সমতা ও জলবায়ু সচেতনতায় গেটকা প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূমি সেবা সহজিকরণের লক্ষ্যে সিঙ্গাইরে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন

প্রতিবেদকের নাম / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

 

রুহুল আমিন,জেলা প্রতিনিধি মানিকগঞ্জ।

 

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মানিকগঞ্জের সিঙ্গাইরে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় শান্তির পায়রা উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম শান্ত। আগামী ২১ মে পর্যন্ত এই মেলা চলবে।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জনসচেতনতা মূলক এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম শান্ত।

 

তিনি বলেন, জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে বিরোধ ও মারামারির ঘটনা ঘটে।মামলা-মোকদ্দমাও হয়। ডিজিটাল ভূমিসেবা শতভাগ নিশ্চত হলে জমি সংক্রান্ত বিরোধ কমে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবা সহজিকরণে সব ধরণের কার্যক্রম শুরু করেছে। দেশ এখন এগিয়ে যাচ্ছে। ভূমি জটিলতা নিরসন ও ভূমি সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়া হবে। কোনো কাজের জন্য ভূমি অফিসে গিয়ে যেন হয়রানি শিকার হতে না হয় সেজন্য কাজ করছে সরকার। একাজে সরকারকে সহযোগীতা করতে ভূমি মালিকদের নিয়মিত কর দেওয়ার আহ্বান জানান তিনি।

 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহারুল ইসলাম, উপজেলা সেটেলমেন্ট অফিসার শান্তি মনি চাকমা, সাব-রেজিস্টার মোসা: মাহমোদা আক্তার ও মুক্তিযোদ্ধা মফতেজুর রহমান বিবেক।

 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন, সিংগাইর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: রাকিবুল হাসান বিশ্বাস, সেবাগ্রহীতা গোলাম মওলা ও জাহিদ ফকির।

 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিন বলেন, এখন অনলাইনে ভূমি সংক্রান্ত সকল সেবা পাওয়া যায়। আগে জমির নামজারিসহ সব ধরণের কাজের জন্য জনগণকে অনেক সময় ও অর্থ ব্যয় করতে হতো। তখন প্রতারিত হতো জমির মালিকরা। কিন্তু এখন ঘরে বসেই কম সময়ে ঝামেলা ছাড়াই ভূমির যাবতীয় কাজ করা সম্ভব। ভূমির যে কোনো বিষয়ে জানতে এখন আর গ্রামের মাদবর ও দালালদের দ্বারস্থ হতে হয় না। ভূমি সংক্রান্ত সেবা আরও সহজিকরণ ও মানুষের দৌড়গোড়ায় পৌছে দিতে কাজ করছে বর্তমান সরকার।

 

তিনি আরও জানান, আগামী ২১ মে পর্যন্ত উপজেলা ভূমি অফিস চত্বরে মেলা চলবে। মেলায় প্রতিদিন অফিস চলাকালীন সময় গণ শুনানি গ্রহণ, অনলাইন সার্ভিস পোর্টালে রেজিষ্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, ভূমি উন্নয়ন কর আদায়, ই-নামজারির আবেদন গ্রহণসহ তাৎক্ষণিক ভূমি সেবা প্রদান করা হবে। এছাড়া খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, ডিজিটাল মৌজা ম্যাপ সংগ্রহ সংক্রান্ত তথ্য প্রদান ও সাধারণ মানুষের সুবিধার্থে সহজ ভাষায় লেখা ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক তথ্যবহুল বুকলেট বিতরণ করা হবে বলে জানান তিনি।

 

এসময় সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খান মো: হাবিবুল আলম মোহাম্মদ আলী, মো: আলাউদ্দিন, আব্দুল গফুর, আমজাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউদ্দিন ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর