রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
আধখানা চিঠি বেঁধে দিও আসতে উদাসীন হলে” – নাঈমুর রহমান রাকিব  রিয়াদে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রবাস বিনোদন; গোদাগাড়ীতে চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে মাদক, দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ, গ্রেফতারের দাবি নিজস্ব অর্থায়নে উপজেলা পরিষদের পুকুরে ৪৫ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন ঝিনাইগাতী (ইউএনও) আল-আমীন যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু “দুই বিসিএসে নন-ক্যাডার, ব্যাংক চাকরি, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সহকারী পরিচালক পদ পেরিয়ে ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে জুয়েল মিয়ার স্বপ্নপূরণ; ৫০ তম বিসিএসের লিখিতেও সফল”

ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :কৃষি খাতে উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার উদ্দেশ্যে আয়োজিত এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, কৃষক, সাংবাদিক ও বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২৫ জুন) ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় এবং বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর সহযোগিতায় এ আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আলমগীর কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সোহেল রানা, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর কবীর বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা এবং কৃষি উৎপাদনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিকল্প নেই। কৃষিকে আধুনিক, লাভজনক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি-সংবেদনশীল কৃষি ব্যবস্থা, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল উৎপাদন কৌশলের সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, কৃষিকে শুধু উৎপাদনমুখী নয়, বরং বাজারমুখী ও বাণিজ্যিকভাবে লাভজনক খাতে পরিণত করতে হবে। এজন্য সরকারি কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, কৃষক এবং সংশ্লিষ্ট সকল অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষিপণ্যের সঠিক বাজারজাতকরণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

দিনব্যাপী কর্মশালায় কৃষি উন্নয়ন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, কৃষি উদ্যোক্তা সৃষ্টি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সহনশীল কৃষি ব্যবস্থার প্রসারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন ও আলোচনা করা হয়। বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষিপণ্যের সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে আধুনিক ব্যবস্থাপনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় অংশগ্রহণকারী কৃষক ও উদ্যোক্তারা বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। তারা কৃষি উৎপাদনে নতুন প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের ফসল, কৃষি যান্ত্রিকীকরণ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং কৃষি ঋণ প্রাপ্তির বিষয়ে বিভিন্ন পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময় করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, কৃষি উদ্যোক্তা, কৃষক, সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রাণবন্ত অংশগ্রহণ কর্মশালাটিকে আরও সমৃদ্ধ করে তোলে।

বক্তারা বলেন, কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের কোনো বিকল্প নেই। কৃষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি, নতুন প্রযুক্তির সম্প্রসারণ এবং টেকসই কৃষি উন্নয়নের ক্ষেত্রে এ ধরনের কর্মশালা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।

কর্মশালার সমাপনী পর্বে কৃষিবিষয়ক প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি-সংবেদনশীল উৎপাদন ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল কৃষি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে কৃষি খাতের উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর