প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: ট্যালেন্টপুলে বৃত্তি পেল শেরপুরের মেধাবী শিক্ষার্থী সাফিউল ইসলাম
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে শেরপুর জেলার নকলা উপজেলার মেধাবী শিক্ষার্থী সাফিউল ইসলাম গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছেন।
তিনি নকলা উপজেলার মুসারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে এ কৃতিত্ব অর্জন করেন। তাঁর পিতা শাহিনুজ্জামান এবং মাতা শাহানাজ পারভীন। ছোটবেলা থেকেই সাফিউল ইসলাম পড়াশোনায় অত্যন্ত মনোযোগী, পরিশ্রমী ও মেধাবী হিসেবে শিক্ষক ও সহপাঠীদের কাছে পরিচিত।
এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা সাফিউলের এই কৃতিত্বে সন্তোষ প্রকাশ করে বলেন, তার এই অর্জন বিদ্যালয়ের জন্য গর্বের বিষয় এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের জন্য তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সাফিউলের পরিবার জানায়, নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের অনুপ্রেরণাই তাকে এ সাফল্য অর্জনে সহায়তা করেছে। তারা সকলের কাছে তার জন্য দোয়া কামনা করেছেন, যাতে সে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।
সাফিউল ইসলামের এই সাফল্য শুধু তার পরিবারের নয়, বরং মুসারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নকলা উপজেলা এবং সমগ্র শেরপুর জেলার জন্য গর্বের বিষয়। তার এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও অধ্যবসায়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করবে।