মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ
২১ জুলাই ২০২৬ তারিখ মঙ্গলবার নানকিং দরবার হল, রাজশাহীতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মরতুজা। রাজশাহী জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ মহব্বত আলী বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসন ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ এবং রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মিজানুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জোনের জোনাল নিরীক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম; জোনের ২৬টি শাখার ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাকাব ভবানীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ জাহিদুর রহমান।
সভায় নতুন আমানত সংগ্রহ এবং ঋণ বিতরণের পাশাপাশি শ্রেণীকৃত ঋণ ১০ ভাগে কমিয়ে আনাসহ ২০২৫-২০২৬ অর্থ বছরে অর্জিত মুনাফা ১৪ কোটি ৫৪ লক্ষ টাকা হতে বৃদ্ধি করে ২০ কোটি টাকা লক্ষমাত্রা অর্জনের অঙ্গিকার করা হয়।

সভায় ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা ব্যবস্থাপকগণকে দক্ষতার সাথে কাজ করার মাধ্যমে নতুন আমানত সংগ্রহ এবং ভালো ঋণ বৃদ্ধি করার পরামর্শ দেন। কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিতকরনের উপর গুরুত্বারোপও করেন তিনি।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইন্ডিকেটরে সফলতা অর্জনকারী শাখা ব্যবস্থাপককে সম্মাননা সনদ প্রদান করা হয়।