বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল, সাধারন সম্পাদক জুয়েল

মোঃ আব্দুস সবুর(ষ্টার্ফ রিপোর্টার: / ২১১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

মোঃ আব্দুস সবুর(ষ্টার্ফ রিপোর্টার:

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে শাকিল আহমেদ ও সাধারণ সম্পাদক পদে জুয়েল ইসলাম শান্ত নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. সাকের উল্লাহ।
এসময় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কামরুল হাসান ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তারেক হোসেন।

প্রধান নির্বাচন কমিশনার মো. সাকের উল্লাহ বলেন, নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দেশ টেলিভিশন, আমাদের সময় ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি শাকিল আহমেদ।

সাধারণ সম্পাদক পদে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি জুয়েল ইসলাম শান্ত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রহিম শুভ পেয়েছেন ৭ ভোট ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জুনাইদ কবির পেয়েছেন ৪ ভোট।

সাকের উল্লাহ বলেন, সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক লোকায়ন পত্রিকার প্রতিনিধি তারেক হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার জেলা প্রতিনিধি ওয়াদুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক দেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি মাজেদুর রহমান মাজেদ, দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এনটিভির অনলাইন প্রতিনিধি আব্দুল্লাহ আল সুমন, অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক আনন্দবাজার পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল আজিজ আরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ লাইভ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি আসিফ জামান, ক্রীড়া সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক শেয়ারবিজ পত্রিকার জেলা প্রতিনিধি শামসুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জিনিউজ বিডি টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি আবু সাঈদ।

এছাড়াও ৩টি নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার অধিকার পত্রিকার জেলা প্রতিনিধি রহিম উল আলম খোকন, দৈনিক স্বাধীন মত পত্রিকার জেলা প্রতিনিধিন এস.এম মোক্তাদেরুজ্জামান রাসেল ও দৈনিক শুভদিন পত্রিকার জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম দুলাল।

প্রধান নির্বাচন কমিশনার মো. সাকের উল্লাহ বলেন, বিকাল ৩টার দিকে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে। ভোটে ৪৬ জন ভোটারের মধ্যে ৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  এরমধ্যে তিনটি ভোট বাতিল করা হয়।

এদিকে ভোটের ফলাফল ঘোষণার পরপর ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচছা জানায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, সহ-সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর