রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত বিএনপির স্কুলের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন শেরপুর শহরের পাশেই ৩ যুগ ধরে কাঁচা সড়ক, দুর্ভোগে তালুকপাড়ার হাজারো মানুষ শেরপুর শহরের পাশেই ৩ যুগ ধরে কাঁচা সড়ক, দুর্ভোগে তালুকপাড়ার হাজারো মানুষ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ কাটগড়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উত্তাল জনমত: ‘পিচ্ছি মনি’কে ঘিরে প্রশ্ন, প্রশাসন কেন নীরব? বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ তাহিরপুরে ভারতীয় বিড়ি উদ্ধার, অভিযুক্ত কুদ্দুসের খোঁজে পুলিশ ৬৬ মামলা, ৭০১ আসামি—তবুও থামেনি যাদুকাটার অবৈধ বালু উত্তোলন

মানুষ তুমি কঠিন কেন।

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

মানুষ তুমি কঠিন কেন।
মাহমুদুর রহমান (শান্ত)

মানুষ তুমি কঠিন কেন,
পাথর তব অন্তর?
কিসের নেশায় শক্ত হলে,
পেয়েছ কী মন্তর?

একটু মায়ার পরশ পেলে
গলত যে এ প্রাণ,
আজ সে কেন অন্যের দুঃখে
হাসে অবিরাম?

স্বার্থের কাছে বিকিয়ে দিলে
ভালোবাসার ঘর,
আপন মানুষ কাঁদছে তবু
শোনো না কেউ স্বর।

যে হাত ধরে পথ চলেছিল
সুখ দুঃখের সাথি,
হাতটি সেই ছেড়ে দিলে
স্বার্থেরই মাটি।

মনে রেখো, এই পৃথিবীতে
থাকবে না কিছুই স্থির,
মায়া ছাড়া শূন্য হয়ে
ফিরবে জীবনের নীড়।

মানুষ যদি মানুষ না হয়,
কিসের এত গর্ব?
ভালবাসাই শেষ ঠিকানা,
বাকিটুকু পর্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর