বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
মাদেকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতির উল্টো দিকে হাটছে চৌকিদার শাহীন। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত বিশ্বম্ভরপুরে প্রকাশ্য নিলামে ৩ বাজার: ৮৫ প্রতিযোগীর লড়াইয়ে ডাক উঠল ৫৯ লাখ ২২ হাজার টাকা চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী চারঘাটে বিশ্ব যুব দিবসে শত শত যুবকের ম্যারাথন প্রায় ৬ হাজার পরীক্ষার পর ব্যার্থতাকে জয় করে পুলিশ ক্যাডার এসএম জুনাইদ কবির সুপ্ত শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক পুলিশ হেফাজতে এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ শ্রীবরদীতে সড়কের দুই পাশে ১০০ বৃক্ষ রোপণ তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে।

চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী

প্রতিবেদকের নাম / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী

বিশেষ প্রতিবেদকঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী। এর আগে তিনি দলটির রাউজান শাখার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।

লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী চট্টগ্রামের রাউজান উপজেলার ১৩ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের পলোয়ানপাড়া সিকদার বাড়ির বাসিন্দা এবং সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রেজাউল করিম সিকদারের সন্তান। ব্যবসার পাশাপাশি তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে এনসিপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী। একই সময়ে দলটির পক্ষ থেকে গণভোটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজপথের কর্মসূচিতেও অংশ নেন তিনি।

রাজনীতির পাশাপাশি মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত। তিনি সামাজিক সংগঠন রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং রেজাউল করিম সিকদার যুব সোসাইটির সাধারণ সম্পাদক। এছাড়া তিনি লায়ন্স ক্লাব অব চিটাগাং ড্রিম সিটির সাবেক ট্রেজারার।

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতি ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য। এছাড়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক এবং শাহ মালেকীয়া যুব কমিটি বাংলাদেশের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিজ উদ্যোগ ও অর্থায়নে বান্দরবানের তাপপ্রাম পাউ স্কুল প্রতিষ্ঠা করেছেন বলেও জানা গেছে।

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী বলেন, দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা এবং জনগণের কল্যাণে কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য। দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে চট্টগ্রাম উত্তর জেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দলীয় দায়িত্বকে সাংগঠনিকভাবে কার্যকর করে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় বাড়ানো এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর