শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শেরপুর জেলা ছাত্রশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করল জেলা এনসিপি চুরির অভিযোগে চাকমারকুল ক্যাম্পে গ্রেপ্তার ৩ মাছের চড়া দামে মলিন মহিষলুটির শুঁটকিপল্লির ব্যস্ততা, লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা হিমছড়িতে সাগরে ডুবে ৪ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ কোস্ট গার্ড দেখে পালাল বোটের আরোহীরা, মিলল ৫০ হাজার মাদক  শেরপুরের শ্রীবরদীতে ব্রিজের নিচে ড্রামের ভেতর নারীর মরদেহ উদ্ধার ভূমিমন্ত্রী মিনু এমপি কে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে ২ নং ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়ায় গণসংযোগ ও মতবিনিময়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন টেকনাফে এপিবিএন-পুলিশের যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার মিয়ানমার দিক থেকে আসার সময় ইয়াবাসহ আটক

বন্য হাতির আক্রমণ প্রতিরোধে ঝিনাইগাতীতে পাহাড়ি এলাকার কৃষকদের মাঝে জগ লাইট বিতরণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

বন্য হাতির আক্রমণ প্রতিরোধে ঝিনাইগাতীতে পাহাড়ি এলাকার কৃষকদের মাঝে জগ লাইট বিতরণ

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাহাড়ি এলাকার কৃষকদের বন্য হাতির আক্রমণ থেকে ফসল ও বসতবাড়ি রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জগ লাইট বিতরণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান রুকুনুজ্জামান (জামান) এবং কাংশা ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঝিনাইগাতীর পাহাড়ি সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির বিচরণ ও আক্রমণের কারণে স্থানীয় কৃষকদের ফসল ও জীবন-জীবিকা ঝুঁকির মধ্যে পড়ে। বিশেষ করে রাতে হাতির পাল লোকালয়ে প্রবেশ করে ফসলের ক্ষতি করে থাকে। এ অবস্থায় কৃষকদের সতর্ক রাখা এবং রাতের বেলায় হাতির অবস্থান শনাক্ত ও প্রতিরোধে জগ লাইট সহায়ক ভূমিকা রাখবে।
বন্য হাতির আক্রমণ প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি এলাকার কৃষকদেরও সম্মিলিতভাবে সচেতন থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে হাতির চলাচলের সময় নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং কোনোভাবেই হাতিকে উত্ত্যক্ত না করার পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে পাহাড়ি এলাকার ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ কৃষকদের মাঝে জগ লাইট বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে বন্য হাতির আক্রমণ থেকে কৃষকদের ফসল ও জীবন-জীবিকা রক্ষায় কিছুটা হলেও কার্যকর সহায়তা পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর