রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি  ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা দিরাই বাজারে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী আটক। তাহিরপুরে বারিক্কা টিলায় উঠতে গিয়ে খাদে চান্দের গাড়ি, আহত ৯ পর্যটক। মাদকমুক্ত সমাজ গড়তে মোজাকান্দা গ্রামের যুবকদের ফুটবল উপহার দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল ইসলাম সরকার রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন;

তাহিরপুরে বারিক্কা টিলায় উঠতে গিয়ে খাদে চান্দের গাড়ি, আহত ৯ পর্যটক।

বিশেষ প্রতিনিধি / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্তবর্তী পর্যটনকেন্দ্র বারিক্কা টিলায় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী একটি চান্দের গাড়ি খাদে পড়ে গেছে। এ ঘটনায় গাড়িতে থাকা ৯ জন পর্যটক আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বারিক্কা টিলায় ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সঙ্গে থাকা এক পর্যটকের সূত্রে জানা যায়, আহতসহ গাড়িতে থাকা সবাই নেত্রকোনা জেলা থেকে তাহিরপুরের বিভিন্ন পর্যটনকেন্দ্রে বেড়াতে এসেছিলেন। বারিক্কা টিলায় ওঠার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত চান্দের গাড়িটির মালিক তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বরুঙ্গাছড়া গ্রামের মৃত রমিজ আলীর ছেলে সাইদুল। তবে গাড়ির চালক হিসেবে মনির নামে একজনের পরিচয় পাওয়া গেলেও তার বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের দাবি, তিনি ট্যাকেরঘাট এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহত পর্যটকদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।
এ ঘটনায় আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.