রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি  ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা দিরাই বাজারে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী আটক। তাহিরপুরে বারিক্কা টিলায় উঠতে গিয়ে খাদে চান্দের গাড়ি, আহত ৯ পর্যটক। মাদকমুক্ত সমাজ গড়তে মোজাকান্দা গ্রামের যুবকদের ফুটবল উপহার দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল ইসলাম সরকার রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন;

মাদকমুক্ত সমাজ গড়তে মোজাকান্দা গ্রামের যুবকদের ফুটবল উপহার দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল ইসলাম সরকার

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়তে মোজাকান্দা গ্রামের যুবকদের ফুটবল উপহার দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল ইসলাম সরকার

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
মাদকমুক্ত সমাজ গঠন এবং গ্রামের যুবকদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে শেরপুরের নকলা উপজেলার ৬ নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. প্রভাষক তারিকুল ইসলাম সরকার মোজাকান্দা গ্রামের যুবকদের মাঝে ফুটবল উপহার দিয়েছেন।

তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই—এমন প্রত্যয় থেকেই তিনি এ উদ্যোগ গ্রহণ করেন। ফুটবল উপহার পেয়ে মোজাকান্দা গ্রামের যুবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এ সময় তারিকুল ইসলাম সরকার বলেন, “আমাদের যুবসমাজ দেশের ভবিষ্যৎ। তাদের মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। মাঠে তরুণদের উপস্থিতি বাড়লে সমাজ থেকে মাদক ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে আসবে।”

তিনি আরও বলেন, একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডে তিনি ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় যুবকরা বলেন, খেলাধুলার সামগ্রী পেয়ে তারা আনন্দিত। এ ধরনের উদ্যোগ গ্রামের তরুণদের মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

স্থানীয়রা চেয়ারম্যান পদপ্রার্থী মো. প্রভাষক তারিকুল ইসলাম সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবনযাপনে উৎসাহিত করতে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.