মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে হাদি হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, সড়ক মুক্ত করতে গিয়ে বিপাকে  সেনাবাহিনী ​তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত শেরপুরে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার বাঁশখালী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত মেসবাহ উদ্দিন আহমেদ। বাঁশখালীতে পূর্ব গুনাগরীতে আলহাজ্ব সাহেব মিঞা চৌধুরী জামে মসজিদ ও খাদেজা বেগম ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত। স্বাধীনতা সংগ্রামের অন‍্যতম সংগঠক সিরাজুল আলম খানের জন্মদিন পালন করেছে জাতির দাদা সিরাজুল আলম খান অনুসারী পরিষদ বাংলাদেশ। “প্রেমটা” ধর্মীয় ভাবগাম্ভীর্যে বাঁশখালীর গাট্টি ফকির শাহ্সূফী নেজামত আলী শাহ (রহ.)-এর ৩৩তম ওরশ ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

নীলফামারীতে বিসিডিএস জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও কেমিস্টস সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

আল হেদায়েতুল্লা (সুজন): বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) নীলফামারী জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও কেমিস্টস সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, সৈয়দপুরের সুলতান নগরস্থ ড্রিম প্লাস হোটেল অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিসিডিএস কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালক ও নীলফামারী জেলা সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিডিএস কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভাপতি ময়নুল হক চৌধুরী।

সভায় কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর জেলা সভাপতি মোঃ আব্দুল কাদের, কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা জেলা সিনিয়র সহ-সভাপতি মোঃ ইকবাল লস্কর, কেন্দ্রীয় পরিচালক ও ফেনী জেলা সভাপতি নাসির উদ্দীন আহমদ, কেন্দ্রীয় পরিচালক ও সাতক্ষীরা জেলা সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।

এছাড়া নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মোঃ সোহেল পারভেজ, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মওলানা মোহাম্মদ মুনতাকিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সভায় যোগ দেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল বলেন,
“ওষুধ মানুষের জীবনরক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ। এই খাতে দায়বদ্ধতা, সততা ও মানবিকতার বিকল্প নেই। কেমিস্টরা দেশের স্বাস্থ্যব্যবস্থার প্রথম সারির কর্মী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাই নৈতিকতা বজায় রেখে সঠিক মূল্যে ওষুধ সরবরাহ এবং রোগীদের প্রতি আন্তরিক আচরণ নিশ্চিত করা সকলের দায়িত্ব। নীলফামারীর কেমিস্টদের ঐক্য ও মানবসেবার মনোভাব অত্যন্ত প্রশংসনীয়। এ ধারাবাহিকতা বজায় থাকলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।”

সভায় বক্তারা কেমিস্টদের ন্যায্য দাবি আদায়, সরকার নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রি নিশ্চিতকরণ, নিরাপদ ওষুধ সরবরাহ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের সব কেমিস্টকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণস্বাস্থ্য রক্ষায় সঠিক মূল্যে ওষুধ বিক্রি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ বলেন, কেন্দ্রীয় কমিটি, জেলা ও উপজেলা পর্যায়ের সব নেতাকর্মীর আন্তরিকতা ও পরিশ্রমে এবারের বার্ষিক সাধারণ সভা ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি সকল অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সহস্রাধিক কেমিস্ট ও কেমিস্টস নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। শেষাংশে দোয়া-মোনাজাতের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা ও কেমিস্টস সমাবেশের কার্যক্রম শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর