সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা পরিদর্শন করলেন বোর্ড পরিদর্শক প্রফেসর আব্দুল মান্নান রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে দণ্ডপ্রাপ্ত তিন অপরাধী গ্রেফতার ডাকাতি, অপহরণ ও মাদক মামলার আসামি; অস্ত্র ও মোবাইল উদ্ধার রংপুর রেজিস্ট্রি অফিসে সেলিনা খাতুনের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ : বাঁশখালীর বাঁশখালাতে হযরত শাহ বোঁচা ফকির (রহঃ) এর ফাতেহা শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন প্রত্যন্ত জনপদ থেকে মানবিক আন্দোলন: রক্তদানে জীবন বাঁচাচ্ছে নীলফামারীর ‘রক্তবন্ধু সমাজকল্যাণ সংগঠন’ ঝিনাইগাতীতে তীব্র শীতে হতদরিদ্র পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে  কম্বল বিতরণ করেন ইউএনও ডিবি তদন্তেও দমে নেই সোহরাব বাহিনী: নাটোরে পঙ্গু শ্রমিকের জমি দখল করে সেই টাকায় মামলা লড়ছে ভূমিদস্যুরা রাঙ্গামাটিতে জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন : আস্থার সংকটে গণতন্ত্র, প্রশ্নের মুখে ভোটাধিকার বানারীপাড়া পৌর আওয়ামী লীগ নেতা গৌতম সমদ্দার গ্রেফতার

রংপুর-১ আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মোঃ মোকারম হোসেন সুজন

সেলিম চৌধুরী জেলা প্রতিনিধি, রংপুর / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি, রংপুর

রংপুর-১ (গংগাচড়া উপজেলা) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী জনাব মোঃ মোকারম হোসেন সুজন উপজেলা নির্বাহী অফিসারের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুরে গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছাঃ জেসমিন আক্তারের কার্যালয়ে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ মোকারম হোসেন সুজন বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে। রংপুর-১ আসনের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের জন্যই আমি প্রার্থী হয়েছি।”

তিনি আরও বলেন, গংগাচড়া উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে তিনি অগ্রাধিকার দেবেন।
এ সময় নির্বাচনী বক্তব্য দেন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের রংপুর জেলা আহ্বায়ক মোঃ শফিক নেওয়ার জোয়া। তিনি বলেন, “দেশের তরুণ সমাজ বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ। এই আসনে মোকারম হোসেন সুজনের বিজয় নিশ্চিত করতে ছাত্রদল মাঠে থাকবে।”

উল্লেখ্য, মোঃ মোকারম হোসেন সুজন গংগাচড়া উপজেলার বড়াইবাড়ি ইউনিয়নের বাসিন্দা এবং রংপুর-১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর