রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পূর্ব পালেগ্রামে ইসলামী যুব সমাজের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত লাইলাতুল মেহরাজ এর মাধ্যমে মহাণ আল্লাহু রাব্বুল আলামিন মুসলমানদের জন্য নামাজ ফরজ করে দেন গাজীপুরস্থ শ্রীবরদী -ঝিনাইগাতী ব্যাবসায়ীদের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত! গণভোটে সরকারের ভূমিকা “লন্ডনে বিশিষ্ট সমাজসেবক ও কবি শতবর্ষী দবিরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ কাগতিয়া দরবার শরীফে পবিত্র মি’রাজুন্নবী (দ.) ও সালানা ওরছে হযরত গাউছুল আজম (রা.) মাহফিলে লাখো মুসল্লির ঢল বাঁশখালী ডিগ্রি কলেজ জামে মসজিদ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন একদিকে গণতান্ত্রিক ভোট, অন্যদিকে অস্থিরতা—সহিংসতার ছায়ায় নির্বাচন গাউসিয়া তৈয়্যবিয়া জালালিয়া সুন্নিয়া মাদ্রাসার সালানা জলসা ও হযরত জালাল শাহ্ (রহ.)’র ওরস শরীফ উপলক্ষে ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত বেকার ছেলে রুম্মান এর ফ্রিল্যান্সিং হয়া এক আশ্চর্য ঘটনার গল্প

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বের সেরা কবি ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তম এর জন্মদিন পালিত:

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার; / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

মোঃ শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার;

গত ৩১ ডিসেম্বর ২০২৫ খ্রি. রোজ বুধবার বিকাল ০৩:০০ ঘটিকায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বের সেরা কবি ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তমের জন্মদিনের আয়োজন করেন ডাক বাংলা সাহিত্য একাডেমি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি শ ম দেলোয়ার জাহান।

ড. জাহাঙ্গীর আলম রুস্তমের জন্মদিন প্রতিবছর ডিসেম্বর মাসের ৩১ তারিখ সারা বিশ্বে অনেক দেশ তাঁর জন্মদিন পালন করে থাকে। কেক কেটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে কালকিনি সরকারি গার্লস পাইলট হাইস্কুল ও কলেজ প্রাঙ্গণে জন্মদিনের অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে ড. জাহাঙ্গীর আলম রুস্তমের জন্মদিন উপলক্ষ্যে ডাক বাংলা সাহিত্য একাডেমি’র পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা ২০২৫ সম্মাননা স্মারক তুলে দেন কালকিনি সরকারি গার্লস পাইলট হাইস্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক মোঃ সুমন হাওলাদার ডাক বাংলা সাহিত্য একাডেমি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি শ ম দেলোয়ার জাহানের হাতে। এ সময় উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক মোঃ সোহাগ মোল্লা, মোঃ মোশাররফ হোসেন, কবি নিলুফা ইয়াছমিন, কবি মোঃ জাহিদুল ইসলাম ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠানে শিশু-কিশোরদের মাঝে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয় এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় গ্রুপ ভিত্তিক ক ও খ গ্রুপে ১ম, ২য় ও স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়৷ সবশেষে কবি’র শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোঃ রেজাউল করিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর