মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীমঙ্গলে সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী। বদলগাছীতে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়। হয়রানিমুক্ত সেবায় আস্থার প্রতীক বিআরটিএ নীলফামারী সার্কেল বাঁশখালীতে ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক, পুলিশের সফল অভিযান। ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত। সালমা নজিরকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় হাওরাঞ্চলের জনগন। বাঁশখালীতে এলপিজির অতিরিক্ত দাম আদায়: মোবাইল কোর্টে ডিলারকে জরিমানা। নওগাঁ শহরের হরিজনপল্লী এবং নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ৷  -পুলিশ সুপার  রংপুরের বিশিষ্ট সমাজসেবক ও কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির সহ-সভাপতি শাহজাহান বাবু’র দাফন সম্পন্ন

রিয়াদে প্রাণ-আরএফএলের সেলস কনফারেন্স ২০২৬ ও সাংস্কৃতিক অনুষ্ঠান;

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

সৌদিআরব থেকে ছাদেক আহমাদ

অর্থনীতি সমৃদ্ধিতে বিশ্ব দরবারে মুখ উজ্জ্বল করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে শ্রমজীবি রেমিট্যান্স যোদ্ধা ছোট বড় ব্যাবসায়ী রপ্তানি ও বিনিয়োগ কারী শিল্প প্রতিষ্ঠান গুলো।

তারই ধারাবাহিকতায় রিয়াদে বাংলাদেশি পন্য বাজারজাতে প্রাণ-আরএফএল গ্রুপ সফলতার শীর্ষে।
সৌদিআরবে প্রাণের খাবারজাত পন্য বিক্রয়ে বাৎসরিক লক্ষ্যমাত্রা অর্জনের সফলতায় পুরস্কার বিতরণ সাংস্কৃতিক বিনোদন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন_ প্রাণ-আরএফএল কোম্পানির সৌদিআরবের ডিরেক্টর মামুনুর রশিদ।
অনুষ্ঠানটি রিয়াদের সেলস সুপারভাইজার আব্দুর রাজ্জাকের সঞ্চালনায়_ ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন রিয়াদের সেলস ম্যানেজার ইমরান হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদিআরবের এডমিন ও এইচ আর ম্যানেজার জহির উদ্দিন সওদাগর, একাউন্টস ম্যানেজার আক্তার হোসেন সুমন ও রাসেল রানা সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
এছাড়াও সৌদিআরব বাংলাদেশ প্রবাসী কমিউনিটির মিডিয়া ব্যক্তিত্ব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এনটিভি সৌদিআরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান, মিডিয়া ব্যক্তিত্ব ওমর ফারুক, রাসেল হোসেন, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলা ৫২নিউজ সৌদিআরব প্রতিনিধি প্রধান ছাদেক আহমাদ, দৈনিক স্বাধীন কাগজের প্রতিনিধি ও বাউল শিল্পী ইমন আলী ও রিয়াদ থিয়েটারের শিল্পী গোষ্ঠী সহ বিশেষ ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন শরীফ তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের পরে কেক কেটে পরবর্তী কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠান উপভোগের জন্য সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গের পৃথক পৃথক আয়োজনে ছিল রেফ্রেল-ড্র,কুইজ প্রতিযোগিতা, ফুটবল, গান-নৃত্য, বাৎসরিক কর্ম দক্ষতার উপর পুরষ্কার বিতরণ।
কর্মকর্তা বৃন্দ জানান আমরা বিদেশে পন্য রপ্তানির মাধ্যমে দেশের কর্মবিমূখ লোকদের কর্মসংস্থান সৃষ্টিতে রেমিট্যান্স বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

এতে করে সৌদিআরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেন দায়িত্বশীল কর্মকর্তাগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর