সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
পূর্ব গুনাগরীতে আলহাজ্ব সাহেব মিঞা চৌধুরী জামে মসজিদ ও খাদেজা বেগম ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত। রুমায় বিএসসি-বি নতুন কমিটি গঠিত । সভাপতি লালজারলম বম সাধারণ সম্পাদক- লাললিয়ানসম বম। ঢাকার আশুলিয়ায় শীতার্ত অসহায় মানুষের পাশে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত!! ধর্মীয় ভাবগাম্ভীর্যে মরহুম আব্দুল আলী ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের সোনা মিয়া হত্যা মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা পরিদর্শন করলেন বোর্ড পরিদর্শক প্রফেসর আব্দুল মান্নান রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে দণ্ডপ্রাপ্ত তিন অপরাধী গ্রেফতার ডাকাতি, অপহরণ ও মাদক মামলার আসামি; অস্ত্র ও মোবাইল উদ্ধার রংপুর রেজিস্ট্রি অফিসে সেলিনা খাতুনের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ : বাঁশখালীর বাঁশখালাতে হযরত শাহ বোঁচা ফকির (রহঃ) এর ফাতেহা শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন

বাংলাদেশের চৌষট্টি জেলার রন্ধন রেসিপি -৯ যৌথ রন্ধন রেসিপি গ্রন্থের “সেরা রন্ধন রেসিপি লেখিকা ২০২৫” হলেন যাঁরা

মোঃ শফিকুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ / ৬৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

মোঃ শফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদকঃ

সম্মিলিত উদ্যোক্তা ফোরাম কর্তৃক আয়োজিত এবং এস এম দেলোয়ার জাহান সম্পাদিত “বাংলাদেশের চৌষট্টি জেলার রন্ধন রেসিপি -৯” যৌথ রন্ধন রেসিপি গ্রন্থে যেসকল রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) রন্ধন রেসিপি লেখা জমা দিয়েছেন, তাদের রন্ধন রেসিপি লেখা জমার উপর ভিত্তি করে গতকাল ২৮ অক্টোবর ২০২৫ খ্রি. রোজ মঙ্গলবার বিকাল ০৫:০০ ঘটিকায় ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত “সেরা রন্ধন রেসিপি লেখিকা ২০২৫” নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়। যারা “সেরা রন্ধন রেসিপি লেখিকা ২০২৫” নির্বাচিত হয়েছেন তাদের তালিকা নিম্নরুপ:

১ম স্থান : রুপা পারভীন
২য় স্থান : রেবা সুলতানা
৩য় স্থান : মমতাজ বেগম
৪র্থ স্থান : ফেরদৌস আরা সুলতানা
৫ম স্থান : রিফাত আমিন

“বাংলাদেশের চৌষট্টি জেলার রন্ধন রেসিপি -৯” যৌথ রন্ধন রেসিপি গ্রন্থে ১২৮ (একশত আটাইশ) জন রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) তাদের রন্ধন রেসিপি লেখা জমা হয়েছে। সকল লেখিকাদের রন্ধন রেসিপি লেখা অসাধারণ হয়েছে। এই প্রসঙ্গে সউফো জুরি বোর্ডের আহ্বায়ক ড. আফছানা বিনতে বাতেন বলেন, ‘সউফো জুরি বোর্ডের সদস্যরা সকল রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) দের রন্ধন রেসিপি লেখা পাঠ করে, চুলচেরা বিচার বিশ্লেষণ এবং যাচাই-বাছাই করে এই ৫ (পাঁচ) জন রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) কে “সেরা রন্ধন রেসিপি লেখিকা ২০২৫” হিসেবে চূড়ান্ত নির্বাচন করা হয়। এই নির্বাচন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা “সেরা রন্ধন রেসিপি লেখিকা ২০২৫” নির্বাচনের জন্য উপযুক্ত রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) দেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, উদ্যোক্তাদের উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয় সম্মিলিত উদ্যোক্তা ফোরাম। এই ফোরামে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা সৃষ্টি, আর্থ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষার মান উন্নয়ন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মান উন্নয়ন, আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা, উদ্যোক্তাদের স্বাবলম্বীকরণ এবং নবীন-প্রবীণ উদ্যোক্তাদের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) দের রন্ধন রেসিপি লেখা নিয়ে “বাংলাদেশের চৌষট্টি জেলার রন্ধন রেসিপি -৯” যৌথ রন্ধন রেসিপি গ্রন্থ সম্পাদনা এবং প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

শুভেচ্ছান্তে:

স্বাক্ষরিত/-
এস এম দেলোয়ার জাহান
প্রতিষ্ঠাতা ও সভাপতি
সম্মিলিত উদ্যোক্তা ফোরাম
মাদারীপুর, ঢাকা, বাংলাদেশ।

স্বাক্ষরিত/-
তানিয়া পারভীন তামান্না
সাধারণ সম্পাদক
সম্মিলিত উদ্যোক্তা ফোরাম
মাদারীপুর, ঢাকা, বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর