বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
ডালার পাড়ে বালু খেকোদের দৌরাত্ম্য, প্রশাসনের নীরবতা মাতৃভাষা দিবস উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, প্রফেসর ড. এম এ মুহিত স্যার প্রতিমন্ত্রী হওয়ায় জিয়া সাইবার র্ফোসের সভাপতি এম এ মান্নান মিন্টুর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যাবসায়ী দেড় কেজি হেরোইনসহ গ্রেফতার। নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষার জোরালো আহ্বান—সভাপতি, তাহিয়া একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা ও টিকাদান কর্মসূচি; পাহাড়তলী অলংকারবাসীর অভিযোগ চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য থামছে না চট্টগ্রাম লিংক রোডে র‍্যাবের অভিযানে একরাম সুলতান গ্রেফতার। খুলনা মফস্বল প্রেসক্লাবের আংশিক কমিটি গঠন, দেশবাসী সহ বিশ্বের সকল মুসলিম সম্প্রদায় কে ২০২৬সালের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা;

জামালপুর- ৪ আসনে সিপিবি প্রার্থীতা ফিরে পেলেন মাহবুব জামান জুয়েল

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

মাসুদ রানা জামালপুর প্রতিনিধি:

জামালপুর-৪ সরিষাবাড়ি আসনে প্রার্থীতা ফিরে পেয়েছেন সিপিবি মনোনীত এমপি প্রার্থী কমরেড মো. মাহবুব জামান জুয়েল। 

নির্বাচন কমিশনে আপিল করার পর আজ ১৭ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীতা ফিরে পান তিনি।

মাহবুব জামান জুয়েল প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। গত ০৪ জানুয়ারি জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তা রাজনৈতিক দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির সাক্ষরিত কপি না থাকার কারণ দেখিয়ে প্রার্থীতা বাতিল করেন।  

আজ ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মো. মাহবুব জামান জুয়েলের প্রার্থীতা পুনর্বহাল করা হয়েছে। এর ফলে নির্বাচনী মাঠে আবারও সক্রিয় অংশগ্রহণের সুযোগ পেলেন তিনি।

প্রার্থীতা ফিরে পাওয়ায় সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ দেখা গেছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১২ জন এমপি প্রার্থী। আর মনোনয়নপত্র দাখিল করেন ৯ জন এমপি প্রার্থী। গত  ৪ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ৬  প্রার্থী  বৈধতা পায়। তারা হলেন- বিএনপির প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম, জামায়াতের মো. আব্দুল আওয়াল, গণঅধিকার পরিষদের ইকবাল হোসেন, নাগরিক ঐক্য প্রার্থী কবির হাসান, ইসলামি আন্দোলন বাংলাদেশের আলী আকবর এবং স্বতন্ত্র প্রার্থী মেহেরজান আরা তালুকদার।

বিভিন্ন ত্রুটি থাকায় মনোনয়ন স্থগিত করা হয় জাতীয় পার্টির প্রার্থী মামুনুর রশিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মেরিন ইঞ্জিনিয়ার মাহবুব জামান জুয়েল এবং জাতীয় পার্টি আবুল কালাম আজাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর