বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
ডালার পাড়ে বালু খেকোদের দৌরাত্ম্য, প্রশাসনের নীরবতা মাতৃভাষা দিবস উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, প্রফেসর ড. এম এ মুহিত স্যার প্রতিমন্ত্রী হওয়ায় জিয়া সাইবার র্ফোসের সভাপতি এম এ মান্নান মিন্টুর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যাবসায়ী দেড় কেজি হেরোইনসহ গ্রেফতার। নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষার জোরালো আহ্বান—সভাপতি, তাহিয়া একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা ও টিকাদান কর্মসূচি; পাহাড়তলী অলংকারবাসীর অভিযোগ চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য থামছে না চট্টগ্রাম লিংক রোডে র‍্যাবের অভিযানে একরাম সুলতান গ্রেফতার। খুলনা মফস্বল প্রেসক্লাবের আংশিক কমিটি গঠন, দেশবাসী সহ বিশ্বের সকল মুসলিম সম্প্রদায় কে ২০২৬সালের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা;

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের স্মরণে দোয়া মাহফিল করেছে বন্ধুমহল

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

 হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

গত মঙ্গলবার,১৩ জানুয়ারি ২০২৬,সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্ক এর বাংগালি অধ্যুষিত জ‍্যাকসন হাইটসের নবান্ন পার্ট হলে সম্প্রতি নিউইয়র্কে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদ এর স্মরণে তার বন্ধুমহলের উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক কাজল মাহমুদ এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও রাজনীতিক এবং সমাজসেবক জয়নাল আবেদীনের যৌথ উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল এর পূর্বে বন্ধুমহল এর পক্ষথেকে সৃতিচারন করে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহসভাপতি মহিউদ্দীন দেওয়ান, রাজনৈতিক ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সাংবাদিক হেলাল মাহমুদ, ব্রাহ্মণবাড়ীয়া সোসাইটি ইউএসএ”র সভাপতি রানা মোহাম্মদ আয়েস, রাজনৈতিক ও সমাজসেবক সোলায়মান আলী,রাজনীতিক জীবন সফিক,সমাজসেবক মোস্তাফিজুর রহমান,সমাজসেবক মীর নিজামুল হক,সংগঠক এইচএম ইকবাল প্রমুখ।

অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক লুৎফুর বহমান বাবু,বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস,মোহাম্মদ আলী বাবু,বক্সার সেলিম,আকতার হোসেন কেনেডি,নুর বাবুল,কচি ও পনিরসহ শতাধিক বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক , পেশাজীবী, সাংবাদিক,কলামিস্ট,কবি এবং কমিউনিটির নেতৃবৃন্দ ।দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ এম মাহমুদ। 

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, গবন্ধু বৎসল ও পরোপকারী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদ দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে গভীর উৎকন্ঠার মধ্যে ছিলেন। তিনি খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারতেন।
বক্তারা আরও বলেন, মাসুদ ছিলেন একজন সাদা মনের মানুষ। প্রবাসে থেকেও তিনি দেশের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করে গেছেন।

একজন নিরব ও নিরহংকারী সমাজসেবক হিসেবে প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে তাঁর অগ্রণী ভূমিকা প্রবাসীরা চিরদিন স্মরণ রাখবেন।
দোয়া মাহফিল অনুষ্ঠানের শেষে মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এবং অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোদে আপ‍্যায়ন করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর