বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
প্রফেসর ড. এম এ মুহিত স্যার প্রতিমন্ত্রী হওয়ায় জিয়া সাইবার র্ফোসের সভাপতি এম এ মান্নান মিন্টুর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যাবসায়ী দেড় কেজি হেরোইনসহ গ্রেফতার। নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষার জোরালো আহ্বান—সভাপতি, তাহিয়া একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা ও টিকাদান কর্মসূচি; পাহাড়তলী অলংকারবাসীর অভিযোগ চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য থামছে না চট্টগ্রাম লিংক রোডে র‍্যাবের অভিযানে একরাম সুলতান গ্রেফতার। খুলনা মফস্বল প্রেসক্লাবের আংশিক কমিটি গঠন, দেশবাসী সহ বিশ্বের সকল মুসলিম সম্প্রদায় কে ২০২৬সালের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা; শেরপুরের ঝিনাইগাতী দুধনই তালতলা নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট সিজন-৩ অনুষ্ঠিত!  রাজশাহীতে স্ত্রীসহ সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে দুদকের মামলা

খোলস পাল্টে ও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার অবশেষে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার সোহেল জাহান চৌধুরী

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দেওয়া আওয়ামী লীগ নেতা সোহেল জাহান চৌধুরীকে অবশেষে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (ভোর) সকাল ৬টার দিকে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সেনাবাহিনীর ইসলামাবাদ ক্যাম্প ইনচার্জ মেজর ইনতিসার সালিমের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য সোহেল জাহান চৌধুরীকে গ্রেপ্তার করে এবং পরে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে সোহেল জাহান চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলা, জুলাই বিপ্লবের মামলাসহ একাধিক চাঞ্চল্যকর মামলা রয়েছে। সরকার পতনের পরও তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
উল্লেখ্য, বিগত বছরের শুরুতে অনুপস্থিতির অভিযোগে তৎকালীন এক আলোচিত ও সমালোচিত ইউএনও তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করলে কিছুদিন আত্মগোপনে চলে যান তিনি।
সম্প্রতি হঠাৎ করেই রাজনৈতিক খোলস পাল্টে ফের আলোচনায় আসেন সোহেল জাহান চৌধুরী।
নিজ বাড়িতে উঠান বৈঠকের মাধ্যমে তিনি কক্সবাজার-৩ আসনের বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজলের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে প্রকাশ্যে মাঠে নামেন। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং আওয়ামী ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার মাঝে তীব্র ক্ষোভের জন্ম নেয়।
এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (২৮ জানুয়ারি) বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঈদগাঁওয়ের পালপাড়া সহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে প্রকাশ্য ভোট ক্যাম্পেইন শুরু করেন তিনি।
স্থানীয় রাজনৈতিকভাবে সচেতন মহলের অভিমত, গ্রেপ্তার এড়ানো এবং রাজনীতির ময়দানে নতুনভাবে টিকে থাকার লক্ষ্যেই আলোচিত এই আওয়ামী লীগ নেতা রাতারাতি অবস্থান বদলে বিএনপির পক্ষে মাঠে নামেন। তবে এ নিয়ে বিএনপির একটি অংশের মধ্যেও চাপা অসন্তোষ বিরাজ করছিল বলে জানা গেছে।
শেষ পর্যন্ত ধানের শীষে ভোট চেয়েও আইনের হাত থেকে রেহাই পেলেন না আলোচিত এই নেতা—এমনটাই বলছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর