সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
মানবিক সেবায় প্রশংসিত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আরএমও ডা. মোঃ নাজমুল হুদা মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত তাড়াশে দুই সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ তাহিরপুরে ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন রাস্তার জায়গা দখলের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরাট কাজ আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা: তাহিরপুর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সাকিব; আন্তর্জাতিক নারী দিবসে সোহেল সরকারের শুভেচ্ছা ও নারীর ক্ষমতায়নের আহ্বান বদলগাছীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত;

খুলনায় আন্তর্জাতিক মানবাধিকার গণমাধ্যম।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি মোঃ আতিকুর গোলদার।

ও কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “সুষ্ঠু ধারার গণতন্ত্র উন্নয়নে কারচুপির নির্বাচন নয়” শীর্ষক এক সেমিনার।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) খুলনা মহানগরীর মুজগুন্নী আবাসিক এলাকায় সংস্থাটির অস্থায়ী কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক শাহবাজ জামান।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, জনগণের ভোটাধিকারই গণতন্ত্রের মূল শক্তি। ভোটের অধিকার হরণ মানেই জনগণের কণ্ঠরোধ। তাই কারচুপিমুক্ত নির্বাচন নিশ্চিত করাই এখন সময়ের বড় দাবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক দক্ষিণ অঞ্চল প্রতিদিনের প্রধান সম্পাদক মো. মারুফ হোসেন ও সম্পাদক এস এম সাহিদ হেসেন। তারা বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকরা। তারা রাজনৈতিক সদিচ্ছা, স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা এবং নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে বক্তব্য রাখেন মো: আফজাল হোসেন, সহ সম্পাদক দৈনিক ভোরের চেতনা” কে এম নাইমুল আলম, নির্বাহী সম্পাদক, দুর্নীতি রিপোর্ট ২৪ ডট কম” শেখ শাহিন, সম্পাদক ও প্রকাশক, দৈনিক ঢাকার সময়”। তারা সবাই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছা ও নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক জিল্লুর রহমান, আপেল মাহমুদ, আকতার হোসেন বাবলু, সোনিয়া তালুকদারসহ বিভিন্ন,সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী আপেল মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর