শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়-এর প্রাক্তন ব্যাচ ‘বন্ধন-১১’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শিরোনাম: বটিয়াঘাটায় চরম ঝুঁকিতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। শেরপুরের ঝিনাইগাতীতে দুই শতাধিক পরিবারের মাঝে  ইফতার সামগ্রী বিতরণ। সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর। নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল হাওরের ডুবন্ত বাঁধে অনিয়ম চলবে না-কঠোর বার্তা মন্ত্রী এ্যানি গাজীপুরে ফারুক খানের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঢাকা প্রেসক্লাবের সভাপতির সঙ্গে Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালকের মত বিনিময় অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি ২০২৫-এ সাফল্য: আল মুনিরকে সংবর্ধনা ও দোয়া মাহফিল আমরা আর মামুরা” নীতি: রাষ্ট্র ও সমাজের নীরব অবক্ষয়– সেলিম উদ্দীন

শেরপুরের ঝিনাইগাতীতে দুই শতাধিক পরিবারের মাঝে  ইফতার সামগ্রী বিতরণ।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে ইফতার সামগ্রী পেল দুই শতাধিক অস্বচ্ছল পরিবার। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে স্থানীয় উত্তরণ পাবলিক স্কুল মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ নামে একটি সংগঠনের ব্যবস্থাপনায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

জানা যায়, আমেরিকার নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় উপজেলার দুই শতাধিক পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ছোলা বুট, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, মুড়ি ও চিনি।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদর ইউপি সদস্য মো. জাহিদুল হক মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান খান মক্কু। এছাড়া আয়োজক সংগঠনের সদস্য, সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

‘ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা ও সদর ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির বলেন, ‘রমজান সহমর্মিতা ও ত্যাগের মাস। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পবিত্র মাহে রমজানে ছিন্নমূল, অসহায় ও নিম্ন আয়ের মানুষদের অধিকাংশই ইফতার সামগ্রী ক্রয় করার সামর্থ্য হয় না। তাই কিছু সংখ্যক মানুষের মাঝে ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় আমাদের সংগঠনের ব্যবস্থাপনায় আজকে (শুক্রবার) ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘একজন মানুষ যখন অন্য একজন মানুষের মুখে হাসি ফোটাতে পারে, তখন সেটিই সবচেয়ে বড় প্রাপ্তি। হয়তো এই সামান্য ইফতার সামগ্রী কারো পরিবারের জন্য স্বস্তির কারণ হবে, কারো রোজা পালনকে সহজ করবে এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। আমাদের প্রত্যাশা শুধু রমজানেই নয়, বছরের প্রতিটি সময় আমরা যেন মানবিকতার হাত বাড়িয়ে দিতে পারি। সমাজের কল্যাণে সবাই মিলে কাজ করলে একটি সুন্দর, সহমর্মী ও সুখী সমাজ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর