বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ শ্রীবরদীতে সড়কের দুই পাশে ১০০ বৃক্ষ রোপণ তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে। এসএসসির ফলাফলে তাহিরপুরের চরম বিপর্যয়, পাসের হার মাত্র ৪১.১৮ শতাংশ। শেরপুর সীমান্তে বিজিবির রাতভর অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ মাটির মা ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত। ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য,পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য, পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ফলাফলে হতাশা, ঐতিহ্য ফেরাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান রিয়াদে মুসা সানাইয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৬ জনের মৃত্যু;

এডভোকেট এরশাদ আলম জর্জ ঢাকা আইনজীবী সমিতির  সাধারণ সম্পাদক পদে মনোনয়ন প্রত্যাশী ও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৮০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি।

শেরপুর জেলার কৃতি সন্তান এডভোকেট এরশাদ আলম জর্জ আসন্ন ঢাকা আইনজীবী সমিতি 

২০২৬/২০২৭ ইং নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন প্রত্যাশী। 

জানা যায়, ১৯৯০ সালে শ্রীবরদী সরকারি কলেজে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন এরশাদ আলম জর্জ।

পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ এবং সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন। 

শিক্ষাজীবনেই তিনি নেতৃত্বে ছিলেন উজ্জ্বল—জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি, সেন্ট্রাল ল’ কলেজ ছাত্রদলের সদস্য সচিব এবং জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সততা ও নিষ্ঠার সঙ্গে।

তিনি আইনজীবী হিসেবে ঢাকা বার কাউন্সিলে যোগদানের পর দ্রুতই নিজের দক্ষতা ও জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন । ২০১২-১৩ সালে বিএনপি-সমর্থিত প্যানেল থেকে বিপুল ভোটে অফিস সেক্রেটারি নির্বাচিত হন। বর্তমানে তিনি বিএনপির আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪, ঢাকার পিপি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, ছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা গ্রুপের আন্তর্জাতিক সম্পাদক। 

এডভোকেট এরশাদ আলম জর্জ প্রতিনিধিকে বলেন,ঈদ মোবারক!এই পবিত্র ঈদুল ফিতর আপনার ও আপনার পরিবারের জীবনের অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক।
রমজানের দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মহান আল্লাহ আমাদের যে আনন্দময় পুরস্কার দিয়েছেন, তার নাম ঈদুল ফিতর। সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন,ঈদের ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার প্রাণে,নতুন আশা জাগুগ প্রতিটি ঘরে। অগ্রিম ঈদ মোবারক!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর