মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের চাপাঝোড়া গ্রামে ঝোড়ার বাঁধ ভেঙে প্রতিবছর ক্ষতিগ্রস্ত হচ্ছে ২৫-৩০ একর আবাদি জমি টেকনাফে যৌথ অভিযানে গ্রেপ্তার ১, কারাদণ্ড ৫ জনের মীরসরাইয়ে হরতালের নামে নাশকতা সৃষ্টির চেষ্টা কালে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ চট্টগ্রামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় সাধারণ ডায়রি জিডি করেন ভুক্তভোগী (সাংবাদিক) দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশ‌ইনের চেষ্টা! তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনী মনোনয়নপত্র বিক্রি শুরু। হাটহাজারীতে বেসরফ জুতার কারখানা ইউএনওর অভিযান ৫০,০০০ টাকা জরিমানা রামেক ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল-ছাত্রশিবির বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড! লামার রূপসীপাড়ায় বিনামূল্যে মোবাইল হেলথ ক্যাম্প, সেবা পেলেন ২২৪ জন খুলনা পলিটেকনিকের দুই শিক্ষার্থীর প্রেমের বিরোধ, ছুরিকাঘাতে আহত তরুণ খুলনা সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে হকার্স ইউনিয়নের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঝিনাইগাতীতে আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ টেকনাফের জোড়া খুনের মামলায় চট্টগ্রামে গ্রেপ্তার ২ চট্টগ্রামের মীরসরাইয়ের যুবক ফেনীর ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে নিহত, ঘটনা রহস্য জনক সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বানারীপাড়ায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি কামারিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ডা. বিরাজ আলীর উঠান বৈঠক, এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১, আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য টেকনাফে সেনাবাহিনী-এপিবিএনের যৌথ অভিযানে ইয়াবাসহ যুবক আটক সিএমপির সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন আটক
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—লামায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

দৈনিক সোনালী সময় / ৮৪ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

 

নজরুল ইসলাম, লামা (বান্দরবান):

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হক রাসেদের সঞ্চালনায় এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাবেদ মীরজাদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সোমাইয়া আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহজাহান আলী, লামা থানার উপপরিদর্শক (এসআই) শেরে আবরার সাদ, উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার এবং লামা ফায়ার সার্ভিসের কর্মকর্তা। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সমবায় সমিতির প্রতিনিধি, প্রিন্ট, ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দেন লামা জীপ মালিক সমিতির সহ-সভাপতি সোলতান আকবর মোমিন, লামা টমটম মালিক সমিতির সভাপতি মো. দুলাল এবং লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপুল কান্তি নাথ।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহজাহান আলী বলেন, “সমবায় আমাদের সামাজিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমবায় সফল করতে হবে।”

সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হক রাসেদ বলেন, “আজকের ৫৫তম সমবায় দিবস আমাদের মনেপ্রাণে ধারণ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

সভাপতির বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাবেদ মীরজাদা বলেন, “আজকের এই সুন্দর অনুষ্ঠান সফল ও সুন্দর করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সোমাইয়া আক্তার বলেন, “আজকের প্রতিপাদ্য ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ বিষয়টি আমাদের মনেপ্রাণে ধারণ করতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় করা যাবে না। সবাই মিলে বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলতে হবে। আমরা প্রত্যেকে ভালো থাকলে বাংলাদেশও ভালো থাকবে।”

এ সময় তিনি নিজের শিক্ষাজীবন, অধ্যবসায়, পরিশ্রম ও কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে বর্তমান অবস্থানে পৌঁছানোর গল্প উপস্থিত সবার সঙ্গে ভাগাভাগি করেন। তাঁর বক্তব্যে পরিশ্রম, ধৈর্য ও লক্ষ্য অর্জনে অধ্যবসায়ের গুরুত্ব উঠে আসে।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মূল শক্তি হলো পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগ। সমবায় সমিতিগুলোকে সঠিক নিয়মে পরিচালনা এবং সদস্যদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও সুদৃঢ় করা সম্ভব।

তাঁরা আরও বলেন, সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সম্ভব। এজন্য সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সাংবাদিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ