শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে শিয়াল ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল গৃহবধূর, আশঙ্কাজনক দুই শিশু বকশীগঞ্জে বগারচর আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ঈদগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১ শেরপুর জেলা ছাত্রশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করল জেলা এনসিপি চুরির অভিযোগে চাকমারকুল ক্যাম্পে গ্রেপ্তার ৩ মাছের চড়া দামে মলিন মহিষলুটির শুঁটকিপল্লির ব্যস্ততা, লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা হিমছড়িতে সাগরে ডুবে ৪ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ কোস্ট গার্ড দেখে পালাল বোটের আরোহীরা, মিলল ৫০ হাজার মাদক  শেরপুরের শ্রীবরদীতে ব্রিজের নিচে ড্রামের ভেতর নারীর মরদেহ উদ্ধার ভূমিমন্ত্রী মিনু এমপি কে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রূপগঞ্জে ম্যাক্স গার্মেন্টসে দুই দিনব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টারঃ / ২৫৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টারঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে ম্যাক্স সোয়েটার কারখানার মাঠে দুই দিনব্যাপী কোরানখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। গতকাল ৩ডিসেম্বর বুধবার ও গত বৃহস্পতিবার বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেয়।
বীরমুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে গার্মেন্টস শিল্প আজ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে। বেগম খালেদা জিয়া বস্ত্র শিল্পে রপ্তানী বাড়াতে বিভিন্ন নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বেগম খালেদা জিয়া দেশের মানুষের প্রিয় নেত্রী। তাঁর সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে অনেকেই আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর