সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে যৌথ অভিযান: ৭ আসামি গ্রেপ্তার, কারাদণ্ড ৬ জনের টেকনাফে উদ্ধার ১৩ গ্রেনেড, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী বর্ণাঢ্য আয়োজনে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রীসে পৌঁছালেন সুয়েব, ভাইয়ের জন্য দোয়া চাইলেন নাঈম। জামালপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ! বিবেকের আদালতে মানুষ। দুনিয়ার পরীক্ষা, সততার শক্তি ও ঈমানের জবাবদিহি। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়া, ডা. মফিদুলের উদ্যোগে বাড়ছে চিকিৎসাসেবার মান উন্নয়ন ও অনিয়ম বন্ধের উদ্যোগে বাধা ও অপপ্রচারের অভিযোগ শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়া, ডা. মফিদুলের উদ্যোগে বাড়ছে চিকিৎসাসেবার মান উন্নয়ন ও অনিয়ম বন্ধের উদ্যোগে বাধার অভিযোগ, অপপ্রচারেও থেমে নেই সেবার অগ্রযাত্রা ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত চট্টগ্রামের মীরসরাইয়ের অধিবাসী, জুলাইয়ে গণহত্যা মামলার আসামি হিসেবে বৈশাখী টিভি’র ডিএমডি টিপু আলম মিলন গ্রেপ্তার মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২ চট্টগ্রামের মীরসরাইয়ের নয় টিলা মাজার এলাকা থেকে বিদেশী পিস্তল ও গুলি সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আওয়ামী লীগ নেতা কর্মীদের সহযোগিতা কারীদের তালিকা করার আগে যে সব বিএনপি’র নেতারা আঙুল পুলে কলাগাছ বনে যাওয়ার সামিলে পরিনত তাদের খবর নেয়ার দরকার টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার জামালপুরের দেওয়ানগঞ্জে দুই মাদক কারবারির এক বছরের কারাদণ্ড! গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪ ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ ২ জন গ্রেপ্তার টেকনাফে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার কক্সবাজারে পাহাড়তলীতে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জামালপুরের বকশীগঞ্জে রবিউল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে মেধা যাচাইয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত!
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

গর্জনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুবর্ণজয়ন্তী র আহ্বায়ক কমিটি গঠিত সাংবাদিক বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব

সাংবাদিক এম দিদারুল আলম / ৯৬ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গর্জনীয়া রহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১ জানুয়ারি ১৯৭৭ সালে মাখদুমে মিল্লাত, পীরে তরীকত হযরত শাহ সুফি সৈয়দ আব্দুল গফুর মাস্টার শাহ (রহ.) প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘ পাঁচ দশক ধরে দ্বীনি ও আধুনিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আগামী ৩০ জানুয়ারি ২০২৭ ইংরেজি তারিখে প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনকে সামনে রেখে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতার শাহজাদা, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বর্তমান গভর্নিং বডির সভাপতি হযরত শাহ সুফি সৈয়দ আহসান হাবীব মাদ্দাজিল্লুহুল আলী।

সাংবাদিক মাওলানা এম. বেলাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক মুহাম্মদ জাহাঙ্গীর সিকদার এবং মুহাম্মদ করিম উদ্দিন রিজভী।

সভায় মাদ্রাসার দাখিল ১৯৮৫ ব্যাচ থেকে ২০২৬ ব্যাচ পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য থেকে ৫০ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মাওলানা এম. বেলাল উদ্দীনকে আহ্বায়ক, মাওলানা মাছুমুর রশিদ কাদেরীকে সচিব এবং মাওলানা লুৎফর রহমানকে অর্থসচিব নির্বাচিত করা হয়।

সভায় সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন সফল ও স্মরণীয় করে তুলতে পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত সদস্যরা রেজিস্টার খাতায় স্বাক্ষর করে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করেন।

পরিশেষে প্রতিষ্ঠানের আগত কার্যক্রম সুন্দর ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্য বিশেষ দোয়ার মাধ্যমে সভা সমাপ্ত ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ